সারাদেশ

কিশোরগঞ্জে লাভের স্বপ্ন বুনছেন পাট চাষীরা

  • 1:56 pm - May 31, 2021

লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধিঃ বিগত কয়েক বছর থেকে পাট শিল্পের নানানমুখী সমস্যায় তার নিজস্ব স্বকীয়তা হারালে নীলফামারী কিশোরগঞ্জের পাট চাষীরা লোকসান গুনতে গুনতে সোনালী আঁশ পাট চাষে মুখ ফিরিয়ে নেন।বর্তমান সরকার পাটকলগুলো পুনরায় চালুর পাশাপাশি পাটের বহুমুখী ব্যবহারে গুরুত্ব দেয়াই এ উপজেলায় দিনদিন বাড়ছে এর চাষাবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ভাল ফলনের স্বপ্ন বুনছেন।

আশানুরুপ দামও আশা করছেন চাষীরা। স্থানীয়রা জানান,কয়েক বছর আগে পাট চাষ করে তারা লোকসানে পড়েছিলেন।তাই অনেক বাধ্য হয়ে অন্য ফসলের দিকে ঝুঁকে পড়েন।স্বল্প পরিসরে যে সব পুরনো চাষি পাটের আবাদ ধরে রেখেছিলেন তারাই আজ লাভবান হয়েছে।লাভ বাড়ছে তাই কৃষকরা ঝুঁকছেন পাট চাষে।সরেজমিনে দেখা গেছে,উপজেলার বিভিন্ন এলাকায় নজর কাড়া পাটের আবাদ হয়েছে।

এ সময় পুরনো পাট চাষী চাঁদখানা ইউপি’র লাভলু,বাহাগিলী উঃদুরাকুটি ময়দান পাড়া গ্রামের সামাদ সরকার,সদর ইউপি’র ইসমাইল দোলাপাড়া গ্রামের ফজলু জানান, সরকার পলিথিনের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করে আরও বেশি পাটকল চালুর পাশাপাশি সর্বত্র পাটের ব্যবহার নিশ্চিত করলে পাটশিল্প ফিরে পাবে তার হারানো গৌরব।আর পাট চাষীরা আবারও ফিরবে সোনালী দিনে।

উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান জানান,এ বছর ৩৬৯ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।চলতি বছর চাষীরা বারি-১ও ৯৮৯ জাতের পাটের চাষাবাদ করছেন।মাঠ পর্যায়ে পাট চাষীদের প্রশিক্ষনের পাশাপাশি রোগবালাই সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে।পাটের ভাল দাম পেলে চাষীরা লাভবান হবেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au