সারাদেশ

ঘূর্ণিঝড় ইয়াস কেড়ে নিলো অসহায় বাঘ বিধবার শেষ সম্বল টুকু

  • 1:25 pm - May 30, 2021

আহসান উল্লাহ বাবলুর সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে লন্ডভন্ড উপকূলীয় এলাকা। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর (চুনা) গ্রামের বাঘ বিধবা পারভিন আক্তার। স্বামী বদরুজ্জামান (বদু) গহীন সুন্দরবনের বাঘের আক্রমণে নিহত হয়েছিলেন এক যুগ পেরিয়ে গেছে। তিনটা কন্যা সন্তান নিয়ে স্বামীর ভিটাকে আঁকড়ে ধরে কোন রকম বেঁচে আছেন।

গত ২৬শে মে (বুধবার) চুনা নদীর জোয়ারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়ীবাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করে। বেড়ীবাঁধের উপর দিয়ে উপচে পড়া পানির স্রোত বাড়ির উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পারভীনের বসত বাড়ি, রান্না ঘর, গবাদি পশু হাঁস মুরগি আসবাবপত্রসহ সব কিছুই ভাসিয়ে নিয়ে গেছে। অনেক কষ্টে রোজগার কৃত অর্থ দিয়ে সদ্য নির্মিত ঘরটিতে সন্তানদের নিয়ে বসবাসের ইচ্ছে ছিল তার। নিজের কষ্টে অর্জিত সহায় সম্বল হারিয়ে পাগলপ্রায় পারভীন বলেন, স্বামীকে বাঘে ধরেছিল ১৫ বছর আগে।

এতিম ৩টা বাচ্চা নিয়ে স্বামীর ভিটাকে আঁকড়ে ধরে বেঁচে করেছিলাম কিন্তু আর শেষ রক্ষা হলনা। নিজের পরনের কাপড় ছাড়া কিছুই নেই। সর্বনাশা ঘূর্ণিঝড় ইয়াসে আমার মৃত্যু হলনা কেন। নিজের কষ্টার্জিত গচ্ছিত অর্থ গুলো নিয়ে গেছে ঝড়ে কিভাবে নতুন ঘর তৈরি করব কাল থেকে না খেয়ে আছি। নিজের কাছে একটা টাকাও নেই বাজার ঘাট না করলে খাব কি। বাচ্চা মেয়েটাকে নিয়ে রাতে কোথায় থাকবো কতদিনই বা অন্যের বাড়ি থাকবো। এমনটাই বলছিলেন পারভীন আক্তার দুচোখ দিয়ে অঝোরে ধরছিল বেদনার অশ্রু।

প্রসঙ্গত ২৬শে মে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর থেকেই পার্শ্ববর্তী মসজিদের দুই তলায় বসবাস করছে বাঘ বিধবা পারভীনসহ কয়েকটি পরিবার। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুমার মন্ডল জানান,

ইতিমধ্যে এলাকাটি পরিদর্শন করেছি এবং পারভীনসহ বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিকভাবে তাদেরকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে এবং পরবর্তীতে ত্রাণ সহায়তা প্রদান করা হবে সরকারিভাবে যদি কোনো আর্থিক অনুদান আসে তাহলে সংশ্লিষ্ট পরিবারগুলো অবশ্যই পাবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au