সারাদেশ

বেনাপোলে দুই সন্ত্রাসী কতৃক নির্য্যতনের শিকার কৃষক

  • 9:55 am - May 30, 2021

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে আব্দুল মজিদ(৬৫) নামে এক কৃষককে শারিরীক নির্যাতনে জখমের অভিযোগে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার(৩০ মে) দুপুর ১ টায় অভিযুক্ত সন্ত্রাসীর বাড়ি থেকে কৃষককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হওয়া সন্ত্রাসী বেনাপোল পৌরসভার ছোট আচড়া গ্রামের জাহিদুল ইসলাম ও তার ছেলে জুয়েল ইসলাম।

আহত কৃষক বেনাপোলের পুটখালী ইউনিয়নের খড়িডাঙ্গা গ্রামের ওম্বর আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, গ্রেফতার হওয়া বাবা,ছেলে অনেকটা সন্ত্রাসী প্রকৃতির। অন্যায় ও জোর জলুমের অনেক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দুদিন আগে ধমকা ঝড়ে নির্যাতিত আব্দুল মজিদের জমিতে জাহিদুলের একটি গাছ হেলে পড়ে।

এতে চাষাবাদে সমস্যা হলে আব্দুল মজিদ গাছের মালিককে গাছটি সরিয়ে নিতে একাধিক বার অনুরোধ করেন। কিন্তু তারা গাছ না সরানোয় বাধ্য হয়ে আব্দুল মজিদ গাছের ডাল ছেটে দেন।

এতে ক্ষিপ্ত হয়ে জাহিদুল ও তার ছেলে আব্দুল মজিদকে দড়ি দিয়ে বেধেঁ মাঠ থেকে বাড়িতে এনে শারিরীক নির্যাতনে রক্তাত্ব করে আটকে রাখে । খবর পেয়ে আব্দুল মজিদের পরিবার পুলিশে খবর দিলে পুলিশ গুরুতর আহত অবস্থায় কৃষককে উদ্ধার ও অভিযুক্ত বাবা,ছেলেকে গ্রেফতার করে।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক(এসআই) রফিকুল ইসলাম রফিক গ্রেফতাদের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে। আহত কৃষকে উদ্ধার করে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au