সারাদেশ

আশাশুনির প্রতাপনগরে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল

  • 4:58 pm - May 29, 2021

আহসান উল্লাহ বাবলু . সাতক্ষীরা জেলা প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে বানভাসী মানুষের মাঝে জি.আর এর চাউল বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। শনিবার বিকালে প্রতাপনগর ইউনিয়নের ভাঙ্গন কবলিত ভানভাসী এলাকা পরিদর্শনকালে তিনি অসহায় মানুষের দুঃখ দূর্দশার কথা শোনেন।

এরপর প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ চাউল বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। প্রতাপনগর ইউনিয়নে বানভাসী মানুষের খাদ্য সহায়তায় পরিবার প্রতি সরকারিভাবে ১০ কেজি করে জি.আর এর সাড়ে ২২ টন চাউল ২২৫০ পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বিতরণকালে জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল বলেন-প্রায় প্রতিটি দূর্যোগেই উপকুলবর্তী প্রতাপনগর ইউনিয়ন নদী ভাঙ্গনে বার বার প্লাবিত হয়।

ইতিমধ্যে বঁাধ মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সাথে কথা বলেছি। অতিদ্রুত বঁাধের নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে তারা আমাকে আশ্বস্ত করেছে। ভবিষ্যতে সরকারিভাবে উপকূলবর্তী অঞ্চলে মজবুত ও টেকসই বেড়িবঁাধ নির্মাণ করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন-আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খঁান, পাউবো-২ এর নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রমুখ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au