সারাদেশ

আশাশুনি উপজেলা চেয়ারম্যান এর অর্থায়নে নড়েরাবাদ ও বামনডাঙ্গা বাঁধ নির্মাণ সম্পন্ন

  • 1:15 pm - May 28, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর ব্যক্তিগত অর্থায়নে ও সার্বিক দিকনির্দেশনায় বড়দল ইউনিয়নের নড়েরাবাদের ভাঙ্গন কবলিত বাঁধ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গায় গেট সংলগ্ন উত্তর দিকে ৩টি পয়েন্টে ও দক্ষিণ দিকে টি পয়েন্টে বাধভেঙ্গে বামনডাঙ্গা, তুয়ারডাঙ্গা, জামালনগর, ডুমুরপোতা, ফকরাবাদ, কেয়ারগাতি, মাদিয়া, মুরারীকাটি, কদমতলা, জেলপাতুয়া গ্রাম ও বিল প্লাবিত হয়েছে।

সেখানে বাঁধ রক্ষার জন্য উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের দিকনির্দেশনায় ও আর্থিক সহায়তায় বড়দল ইউনিয়নের জনগণকে ঐক্যবদ্ধ করে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানার নেতৃত্বে ভাঙ্গন কবলিত নড়েরাবাদ ও বামনডাঙ্গা বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

বড়দল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জগদীশ চন্দ্র সানা জানান আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম সাহেবের ব্যক্তিগত আর্থিক সহায়তা ও সার্বিক দিক নির্দেশনায় নড়েরাবাদের ভাঙ্গন কবলিত বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। যার ফলে এলাকার মানুষ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেল।

অপরদিকে বামন ডাঙ্গা ভাঙ্গন কবলিত বাঁধ নির্মাণের জন্য মাটি সংগ্রহ করে বস্তা ভর্তি ও বাঁশ দিয়ে পাইলিং এর কাজ করা শেষে মূল বাঁধ আটকানো সম্ভব হয়েছে।বড়দল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জগদীশচন্দ্র সানা আরও জানান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম ভাই দুর্যোগকালীন সময়ে ভাঙ্গন কবলিত বড়দল ইউনিয়নের অসহায় মানুষের রক্ষার জন্য যে অর্থনৈতিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেছেন তার জন্য বড়দল ইউনিয়নবাসি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ভাইকে অভিনন্দন জানান।

এ এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খাঁন, পিআইও সোহাগ খান ভাঙ্গন স্থান পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখেন ও দিকনির্দেশনা প্রদান করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au