সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের তৃতীয় দিন ছিল বৃষ্টির দখলে থেমে নেই ভ্রাম্যমান আদালত

  • 5:39 pm - May 27, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ঘোষিত সর্বাত্মক লকডাউন চলছে। এরই ধারাবাহিকতায় ২৭ মে বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন দিনব্যাপী চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিন গুড়িগুড়ি বৃষ্টি মাথায় নিয়েই লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শহরের গুরুত্বপুর্ণ জনবহুল স্থান ও মোড় পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ।

এ সময় আরও ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দেবেন্দ্রনাথ ওরাও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী সেখসহ অন্য কর্মকর্তাবৃন্দ।

করোনা সংক্রমণ প্রতিরোধে নিরলস পরিশ্রম করে চলেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। ১২ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ টি মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। ডিসি অফিস থেকে জানা গেছে, বৃহস্পতিবার সাড়ে ৭টা পর্যন্ত মোবাইল কোর্টে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১৩টি মামলায় ৪ হাজার ৩৫০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

অন্য দিকে জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করায় শিবগঞ্জ উপজেলায় ১টি মামলায় ৫০০ টাকা, নাচোলে ১৬টি মামলায় ১১ হাজার টাকা, ভোলাহাটে ৬টি মামলায় ১হাজার টাকা এবং গোমস্তাপুর উপজেলায় ১৬ টি মামলায় ১৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট জেলায় ৫২টি মামলায় ৩০ হাজার ৫৫০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

পুলিশ বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বিধি-নিষেধ কার্যকর করে চলেছে। সবাই ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ সর্বাত্মক সহায়তা প্রদান করছেন। লক ডাউন কার্যকর করতে সকলের সহযোগীতা একান্তভাবে কামনা করেছেন জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ ও ১২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au