সারাদেশ

রাজশাহীতে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১০ জনের

  • 10:23 am - May 24, 2021

জিল্লুর রহমান জয় : রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে এবং করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সবার মরদেহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য নির্দেশনা দিয়েছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (২৪ মে) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. সাইফুল ফেরদৌস ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন চারজন। এছাড়া হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯ নম্বর ওয়ার্ডে একজন এবং ২২ নম্বর ওয়ার্ডে ছিলেন দু’জন।

মৃতদের অধিকাংশই চাঁপাইনবাবঞ্জ জেলার। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে মোট ১৬৮ জন করোনা রোগী ভর্তি আছেন। এদের মধ্যে সাধারণ বেডে আছে ১৫৫ জন আইসিউতে ভর্তি আছে ১৩ জন। এরমধ্যে ৮০% চাঁপাইনবাবগঞ্জের রোগী বলে জানান তিনি।

কয়েকদিন থেকেই করোনা রোগী হু হু করে বাড়ছে। আর আক্রান্তদের বেশিরভাগই ভারত সীমান্ত ঘেঁষা জেলা চাঁপাইনবাবগঞ্জের। যত দিন যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আক্রান্তদের জায়গা দেওয়া যাচ্ছে না বলেও উল্লেখ করেন উপ-পরিচালক।

এদিকে, রাজশাহী সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার বলেন গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে আরও ৬৫ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ৮ হাজার ৩২০ জন প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হলেন। আর কোভিড আক্রান্ত হয়ে রাজশাহী জেলায় এ পর্যন্ত মোট ৮০ জন মৃত্যুবরণ করেছেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au