প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মেহেদী হাসান উজ্জ্বল. ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কলেজ পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
করোনা কালে কলেজ পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষে শনিবার বিকেল ৪ টায় উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান “ফুলবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয় ৷
এতে সভাপতিত্ব করেন সাবেক সচিব, দিনাজপুর শিক্ষা বোর্ড ও ফুলবাড়ী সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ, প্রফেসর মো: আমিনুল হক সরকার। তার উদ্যোগে ফুলবাড়ী উপজেলার কলেজ পর্যায়ের সকল অধ্যক্ষ গণের উপস্থিতিতে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷
করোনা বিস্তারের কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: খুরশিদ আলম মতি, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: জিল্লুর রহমান, পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: গোলাম রসুল মন্টু,
ফুলবাড়ীস্থ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মাসুদুর রহমান সরকার মাসুদ, মাদিলা হাট কলেজের অধ্যক্ষ মো: মোস্তাফিজার রহমান, পুখুরী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সাজ্জাদ হোসেন সাজু, ফুলবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ মো : আহসান হাবিব ডিজু, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোছা: রহিদা বেগম ও ফুলবাড়ী মহিলা কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক মো: মঞ্জুরুল ইসলাম শাহ প্রমুখ ৷
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au