আইন আদালত

কালিয়ায় শিশু ধর্ষনের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

  • 1:47 pm - May 21, 2021

হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল)প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় শিশু ধর্ষনের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। প্রাইভেট পড়ানোর নাম করে ছয় বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে হাফেজ আব্দুর রহমান নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ।বৃহস্পতিবার (২০মে) সকালে উপজেলার নিধিপুর গ্রামে ঘটেছে ওই শিশু ধর্ষনের ঘটনা।

আব্দুর রহমান উপজেলার নিধিপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খুলনা জেলার তেরখাদা উপজেলার পাটগাতী গ্রামের আব্দুল আজিজ ভূইয়ার ছেলে। ঘটনাটিতে শুক্রবার সকালে নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নড়াগাতি থানার নিধিপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম আব্দুর রহমান দীর্ঘ দিন ধরে প্রতিদিন ফজরের নামাজের পর মসজিদে মক্তব পরিচালনা করে আসছেন।

প্রতিদিনের মত গত বৃহস্পতিবার সকালে মসজিদের পাশে বসবাসকারি ওই শিশুটি অন্য শিশুদের সাথে মক্তবে পড়তে যায়। ইমাম আব্দুর রহমান মক্তবের ছুটি দিয়ে ৬ বছরের ওই শিশুটিকে প্রাইভেট পড়ানোর নাম করে রেখে দিয়ে মসজিদ সংলগ্ন ইমামের থাকার ঘরে নিয়ে নানা প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষন করে।

এরপর শিশুটির হাতে ১০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে কিছু কিনে খেতে বলে এবং ঘটনাটি কাউকে বলতে নিষেধ করে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। ধর্ষিত শিশুটি রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবা ও মাকে জানালে তারা মসজিদে ছুটে যান। কিন্তু ইমামকে না পেয়ে স্থানীয় লোকজনকে জানিয়ে বিভিন্ন জায়গায় খোজা খুজি করে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসিরা তাকে আটক করে নড়াগাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এ ব্যাপারে ধর্ষণের শিকার শিশুর পিতা ইমাম আব্দুর রহমানের নামে নড়াগাতি থানায় ধর্ষন মামলা দায়ের করেছে। এ ব্যাপারে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ রোখছানা খাতুন বলেন, এ ঘটনায় থানায় ধর্ষন মামলা দায়ের করা হয়েছে।অভিযুক্ত ইমাম আব্দুর রহমানকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে এবং ধর্ষনের শিকার শিশুকে ডাক্তারি পরিক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au