প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সোহেল চৌধুরী রানা, নওগাঁ প্রতিনিধি: প্রথম আলোর জৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘন্টা আটকে রেখে হেনেস্থা ,নির্যাতন ,হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় মফস্বল সাংবাদিক ফেরাম (বিএমএসএফ) ,
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও নজিপুর প্রেসক্লাব মানববন্ধন করেছে। বেলা ১১টায় সংগঠনের নেতৃবৃন্দরা পূর্ব ঘোষিত সময়ে একত্রিত হলে নজিপুর পৌরসভা শহরের নৌকা চত্তরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।বক্তৃতায় নজিপুর প্রেসক্লাব সভাপতি ফরহাদ হোসেন বলেন , এ নির্যাতন পুরো সাংবাদিক
জাতিকে পীঁড়া দিয়েছে।পরবর্তীতে যেন এমন দৃশ্য আমাদের আর না দেখতে হয়। সাধারণ সম্পাদক মাসুদ রানা ক্ষোভ নিয়ে বলেন, আর কত হেনস্থা ,হামলা মামলার শীকার হবো আমরা?রক্ত দিয়ে কী এই স্বাধীনতায় কিনেছিল পূর্ব সূরীরা?
সমাপনী বক্তৃতায় বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আঞ্চলিক
মুখপাত্র দৈনিক পূর্ব বাংলার প্রকাশক ও জাতিসংঘ সেচ্ছাসেবী রুবাইত হাসান
,প্রশ্ন নিয়ে বলেন, কী এমন ছিলো ওই নথিতে? কী এমন হাই সিক্রেট নথি থাকতে
পারে খোদ স্বাস্থ্য মন্ত্রাণালয়ে?তাছাড়া এমন হাই সিক্রেট নথি টেবিলে কেন?
সেটা তো আলমারি লকআপে থাকার কথা।না কী একের পর এক খোদ মন্ত্রাণালয়টির
দূর্নীতির আবহাওয়া সংবাদ পরিবেশন করার জন্যই তার সাথে এই বর্বরতা? এ দেশে
মানুষের চিকিৎসার জন্য আস্ত একটা হাসপাতালও গায়েব হয়ে যায়! হাজার কোটি
টাকা পাচার কারীরা কয়েক ঘন্টায় জামিনে মুক্ত হয় ,আর সাংবাদিকের বেলায় আইন
পাল্টে যায়, গডফাদারদের সমাদরে জেল খানায় নেওয়া হয় ,থাকেও সমাদরে আবার
নারী নিয়ে ধরাও পড়ে!
অন্যদিকে সাংবাদিকের হাতে লকআপ,বিজিপির দঁড়ি ইত্যাদি। বক্তৃতার ইতি টেনে তিনি বলেন , আর কোন সাংবাদিক নির্যাতন নয়
,তদন্ত ছাড়ায় সাংবাদিক গ্রেফতার নয়।অবিলম্বে সারা দেশ জুড়ে সাংবাদিক
তালিকা প্রণয়ন করতে হবে ,সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন করতে হবে
।সেই সাথে সাংবাদিক কল্যানে সরকারী ফান্ডের সহায়তা যাতে মফস্বল
সাংবাদিকরা পায় তার ব্যবস্থা করতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান চৌধুরি মিলন,টিপু সুলতান,রাজু আহমেদ,রায়হান রেজা চৌধুরি,মনিরুজ্জামান মুন্না ,মিল্টন উদ্দীন,শাহ আলম ,নয়ন কুমার,রাব্বী
হোসেন,রবিউল ইসলাম সাংবাদিক প্রমুখ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au