সারাদেশ

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন

  • 9:27 am - May 20, 2021

লাতিফুল আজম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্তা, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের দাবিতে নীলফামারী রিপোর্টার্স ইউনিটির ঐক্যের ডাকে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নীলফামারী চৌরঙ্গীর মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে ঘটনার সুষ্টু ও নিরপেক্ষ তদন্ত এবং রোজিনার নিঃশর্ত মুক্তির দাবি জানান,সাংবাদিক নেতারা।প্রিন্ট- ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক নেতাসহ গণমাধ্যমকর্মীগণের অংশ গ্রহণে মানববন্ধন থেকে ঘটনার সাথে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে এমন অসৌজন্যমূলক আচরণ নিন্দনীয়, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

মিথ্যা অভিযোগ দিয়ে কলম যোদ্ধা রোজিনাকে পুলিশের কাছে হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা করা আরো নিন্দনীয়। স্বাস্থ্য বিভাগ তাদের অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের তথ্য আড়াল করতে পরিকল্পিতভাবে পাতানো মামলায় তাকে ফাঁসিয়েছেন। তাকে ৫ ঘণ্টা আটকে রেখে বিভিন্নভাবে হেনস্তা করা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। এ বর্বরতা গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল।এসময় উপস্থিত ছিলেন, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি নূরে-আলম সিদ্দিকী দুলাল, সাধারণ সম্পাদক আল-আমিনসহ জেলা-উপজেলা পর্যায়ের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,উপজেলা প্রতিনিধি লাতিফুল আজম, ইবনে সাঈদ অঙ্কুর প্রমুখ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au