সারাদেশ

আশাশুনি উপজেলা সড়কে দুরাবস্থা দেখার কেউ নেই

  • 5:20 am - May 17, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি :আশাশুনি উপজেলা সদরে উপজেলা সড়কের দুরাবস্থায় নিয়মিত দুর্ঘটনা ঘটে চললেও দেখার কেউ নেই। ব্যস্তকম সড়কে দুরাবস্থার ফাঁদে পড়ে ভোগান্তির শিকার পথচারী ও যানবাহন চালকরা নিয়মিত নাজেহাল হচ্ছে। আশাশুনি বাজারের মধ্যে উপজেলা গামী প্রধান সড়কে থানার গেট পেরিয়ে জনতা ব্যাংক মোড়ে আশাশুনি সরকারী হাইস্কুলের গেটের ঠিক সামনেই সড়কের দুর্গতি।

সড়কটি সংস্কারের নামে দীর্ঘদিন খুড়ে ও সামান্য কাজ করে ফেলে রাখায় দুর্গতি বড় হয়ে উঠেছে। ব্রীজ থেকে নেমে আসা যানবাহন যেগুলো বাজারের ভিতর দিয়ে ঐ মোড়ে পৌছায় তারা ঠিক স্কুল মোড়ে গিয়ে দুরাবস্থাগ্রস্ত পয়ঃ নিস্কাশন ড্রেনের উচু স্থান অতিক্রম করতে হয়। অপরদিকে ইউনিয়ন পরিষদ হয়ে থানার সামনে দিয়ে ঐ একই মোড়ে দিয়ে উপজেলায় গমন করে। ব্যস্ততম এই মোড়ে সেকেন্ড সেকেন্ডে বহু যানবাহনের ক্রসিং, ওভার টেকিং, রাস্তা পরিবর্তনের মত সমস্যাসংকুল কাজটি হয়ে থাকে।

স্কুলের শত শত শিক্ষার্থীও এই মোড়ে সাইকেলে ও পায়ে হেটে বা ভ্যানে চেপে মোড়টি অতিক্রম করে থাকে। এহেন ব্যস্ততম রাস্তটির পুরো একটি রাস্তা অতিক্রম করেছে পয়ঃ নিস্কাশন ড্রেন। ড্রেনের স্লোব ২ থেকে ৪ ইঞ্চি ভেঙে যাওয়ায় সেখান থেকে প্রতিদিন অসংখ্য ভ্যান, ইঞ্জিন ভ্যান, ইজিবাইক, সাইকেল, মোটরসাইকেল উঠানামা করতে গিয়ে চাকা/হাইড্রোলিকে অস্বাভাবিক ধাক্কা পেয়ে বিপত্তিকর পরিস্থিতির সৃষ্টি করে থাকে। অনেক ক্ষেত্রে দুর্ঘটনার কারণ হয়ে থাকে।

তাছাড়া মোড়টি সংকীর্ণতা দু’পাশের যানবাহনের উপস্থিতি দেখতে না পারায় দুর্ঘটনা ও বিপত্তিকর পরিস্থিতি সহজেই ঘটতে সহায়তা করে। মাত্র কয়েক ফুট খোয়া, বালি ও সিমেন্ট দিয়েই জনগণকে এই চরম দুর্ভোগ থেকে সহজেই রেহাই দেওয়া যায়। একাজটি করার সাথে সাথে মোড়ের সমস্যা নিরসনে উদ্যোগ গ্রহন এবং সড়কের বন্দ হয়ে যাওয়া কাজ দ্রুত শুরু করার জন্য উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au