সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দলের পৃথক ২টি অভিযানে ৪২ হাজার ৫০০ পিস ভারতীয় তৈরি সিগারেট ও ৩২ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। এসময় মাদক বহনকারী ট্রাকটি আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মোঃ আফজাল হোসেনের ছেলে মো. কাজেম আলী (৩৫), একই উপজেলার ১৫ নং নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত একরামুল হকের ছেলে বরজাহান (৩০) ও নওগাঁ জেলার ধামুইরহাট থানার আরানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দক্ষিন শ্যামপুর গ্রামের মোঃ. আবু বকরের ছেলে মা.মহিবুল (২২)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১১ মে মঙ্গলবার রাত পৌণে ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ৪নং বারঘরিয়া ইউনিয়নের লাহারপুর গ্রামে মেসার্স আজিম সন্স ফিলিং ষ্টেশনের সামনে ১টি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩২ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। এ সময় বরজাহান ও মহিবুলকে আটক করা হয়। জব্দ করা হয় ট্রাক।
একই তারিখে অপর আরেক অভিযানে মঙ্গলবার সন্ধা ৭ টার দিকে শিবগঞ্জ উপজেলার হরিপুর করিম বাজারে মোহাম্মদ ফার্মেসীর সামনে থেকে ৪২ হাজার ৫০০ পিস ভারতীয় তৈরি সিগারেট উদ্ধার করে র্যাব। এ সময় কাজেমকে একটি বাইসাইকেলসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ দুটি ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।