সারাদেশ

সাপাহারে আ’লীগ নেতা জিয়াউজ্জামান টিটু মাস্টারের ঈদ উপহার সামগ্রী বিতরণ

  • 6:09 pm - May 11, 2021

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত কয়েক দিন ধরে কর্মহীন, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছে নওগাঁর সাপাহার উপজেলার আইহাই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জিয়াউজ্জামান টিটু মাস্টার।

এরই অংশ হিসাবে উপজেলার আইহাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউজ্জামান টিটু মাস্টারের ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার উপজেলার মধইল ভ্যান সমিতির ১শ’ ২৫ জন সদস্যের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসাবে সেমাই, লাচ্ছা, আটা, চিনি ও গুঁড়া দুধ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ মবিনুর রহমান চৌধুরী, আইহাই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল লতিফ প্রমূখ।

এর আগে গত রোববার উপজেলার শুক্ররইল গ্রামের মরহুম আফতাবুজ্জামান (এসপি) ও মরহুম বদিউজ্জামান এর পরিবারের পক্ষে চলমান করোনাভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন ১০০ টি পরিবারের মাঝে ঈদের অানন্দ ভাগাভাগি করে নিতে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের এই নেতা।

এছাড়া সোমবার উপজেলার আইহাই আব্দুল জলিল স্মৃতি সংসদের উদ্যোগে কল্যাণপুর ভ্যান সমিতির ১০০ জন সদস্যের পরিবার এবং ৫০ টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসাবে লাচ্ছা, সেমাই, চিনি, গুঁড়া দুধ ও আটা বিতরণ করেন

ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও আব্দুল জলিল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউজ্জামান টিটু মাস্টার। এসময় উপস্থিত ছিলেন আব্দুল জলিল স্মৃতি সংসদের সভাপতি ডাঃ মোঃ খাইরুল আলম, আইহাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোকতার হোসেন জুয়েল ও প্রচার সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম।

জিয়াউজ্জামান টিটু মাস্টার বলেন, মহামারিতে অনেক নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাই আমার ব্যক্তিগত অর্থায়নে এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে ইউনিয়নের কর্মহীন, দুঃস্থ ও অসহায় পরিবারগুলোর সাথে পবিত্র ঈদুল ফিতরের অানন্দ ভাগাভাগি করতে সাধ্যমতো ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি।

ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে এবং এলাকার সার্বিক উন্নয়নমুলক কাজে সুযোগ করে দিতে আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশাসহ উপজেলার আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জিয়াউজ্জামান টিটু মাস্টার।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au