সারাদেশ

দায়সারা গোছে কৃষকের ভাগ্য নির্ধারণ উন্মুক্ত লটারিতে কৃষকের উপস্থিতি নেই

  • 9:43 am - May 09, 2021

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কোন প্রকার প্রচার-প্রচারণা ও কৃষকের উপস্থিতি ছাড়াই দায়সারা গোছে উন্মুক্ত লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে উপজেলার ১ হাজার কৃষকের ভাগ্য।

গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে আগ্রহী ৪ হাজার ৩৭২ জন কৃষকের তালিকা থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ১ হাজার কৃষকের ভাগ্য নির্ধারণ করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

ভারপ্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হালিমুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।
উন্মুক্ত লটারি উপলক্ষে করা হয়নি কোন প্রকার প্রচার-প্রচারণা। আয়োজিত লটারিতে ছিল না কোন কৃষকের উপস্থিতি। অনুষ্ঠানে সামনের সারিতে উপস্থিত অতিথিরা থাকলেও কৃষকদের জন্য আসনে শুধুমাত্র সাংবাদিকদের উপস্থিতি ছিল।কো

ন প্রকার বক্তব্য না রেখেই সরাসরি লটারি অনুষ্ঠিত হয়। এছাড়াও গত বছরের পুরোনো ব্যানারেই কাগজ সাটিয়ে তারিখ ও সাল পরিবর্তন করে দায়সারা গোছে করা হয়েছে উন্মুক্ত লটারি।

এবিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হালিমুর রহমান বলেন, আমরা প্রচার-প্রচারণা চালিয়েছি কিন্তু কোন কৃষক কেনো যে উন্মুক্ত লটারি অনুষ্ঠানে আসলেন না তা আমরা বুঝতে পারছিনা। তাই কৃষকের উপস্থিতি ছাড়াই লটারি করা হয়েছে। উপজেলার পৌরসভাসহ সাতটি ইউনিয়নের ৪ হাজার ৩৭২ জনের আবেদনের মধ্যে থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ১ হাজার কৃষকের ভাগ্য নির্ধারণ করা হয়েছে।

এতে প্রতি কৃষকের কাছ থেকে দুই মেট্রিকটন করে মোট এক হাজার ৯৯৮ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। এবিষয়ে উন্মুক্ত লটারিতে উপস্থিত প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, উন্মুক্ত লটারি অনুষ্ঠানে আমি উপস্থিত আছি। এখানে কারচুপির কোন সুযোগ নাই।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au