সারাদেশ

আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ

  • 4:18 pm - May 08, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি: মহা প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নে অসহায়,

হতদরিদ্র ৭৫০ পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা জেলা রেডক্রিসেন্ট সোসাইটীর অর্থায়নে এতিম ছেলে মেয়েদের জন্য কারিগরী প্রশিক্ষণ মিলনায়তনে এ নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়।

সাতক্ষীরা জেলা রেডক্রিসেন্ট সোসাইটীর সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী জেলা আওয়ামীলীগের
যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোসনা আরা পারভীন।

আলোচনা সভায় বক্তারা বলেন-আত্মমানবতার সেবায় নিয়োজিত রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন দূর্যোগকালীন সময়ে সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় আমরা সাতক্ষীরা জেলায় বিভিন্ন ধরনের দূর্যোগকালীন সময়ে
সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা ইউনিটির উপ-পরিচালক এ,এস,এম আক্তার হোসেন।

আলোচনা সভা শেষে শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের ৭৫০ পরিবারের মাঝে প্রত্যেকে নগদ ৪ হাজার ৫ শত টাকা ও সবজি বীজ বিতরণ করা হয়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au