সারাদেশ

লকডাউন ও রোজার শুরু থেকে অসহায়দের পাশে কাউন্সিলর মানিক

  • 4:35 pm - May 07, 2021

নিজস্ব প্রতিবেদক : প্রতিদিনের মতো দুঃস্থ-অসহায় ও গরিব-দুখীদের মাঝে ইফতার বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানিক। লকডাউনের সংকট ও রোজা শুরু থেকে অসহায়দের পাশে থেকে সেবা করে যাচ্ছে এ জনপ্রতিনিধি।

দেখা যায়, কাউন্সিলর মানিক সরকার ঘোষিত লকডাউনের শুরু থেকেই প্রতিদিন দুস্থ অসহায়দের মাঝে ইফতার বিতরণ ও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন।

এরই ধারাবাহিকতায় আজ ২৬ নং ওয়ার্ড এলাকার বিভিন্ন জায়গায় অসহায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেন অত্র এলাকার কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক।

জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে তিনি অসহায় ও দুস্থদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন। এরপর রমজানের প্রতিটা দিনে তিনি দুস্থ অসহায়দের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এদিকে রমজান অন্যদিকে মহামারী করোনা ভাইরাসের প্রভাবের কারণে সংকটের মুখে পড়ছে সাধারণ মানুষ। তার এলাকায় যাতে কারো অসুবিধা না হয় সেজন্য সব সময় মাঠে তৎপর থেকে জনসেবা করে যাচ্ছে তিনি।

ইফতার বিতরনের সময় দেখা যায়, কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক অত্র এলাকার রিক্সাচালক, অসহায় দুস্থ ও সাধারণ মানুষদের ডেকে ডেকে এ ইফতার সামগ্রী প্রদান করেন।

এ বিষয়ে ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক বলেন, আমি এলাকার জনপ্রতিনিধি বিভিন্ন সংকটে সাধারণ মানুষের পাশে থাকা আমার দায়িত্ব এবং কর্তব্য।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করোনার সংক্রমণ রোধে এবং সংকট কাটাতে আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au