জাতীয়

রাজশাহীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

  • 6:45 am - May 06, 2021

জিল্লুর রহমান জয় : রাজশাহীতে এক মাসেরও বেশি সময় তাপপ্রবাহ বয়ে যাচ্ছিলো। কখনও মৃদু, কখনও মাঝারি। আবার কখনও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল রাজশাহীর ওপর দিয়ে। গরমের দাপটে ওষ্ঠাগত হয়ে উঠেছিল জনজীবন। তবে চলতি সপ্তাহে রাজশাহীর তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে। আগের চেয়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। এরই মধ্যে বুধবার (৫ মে) রাতে রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দিনভর ভ্যাপসা গরম থাকলেও। সন্ধ্যার পরপরই আকাশে মেঘ জমতে শুরু করে। রাত সোয়া ৮টার দিকে শুরু হয় দমকা হাওয়া। এরপরই শুরু হয় বজ্রবৃষ্টি। মুষলধারে বৃষ্টি চলে রাত ৯টা পর্যন্ত। এর পর থেমে থেমে বৃষ্টি চলছে এখনও। ইলশেগুঁড়ি বৃষ্টিতে রোজাদার মানুষের মধ্যে এক অনাবিল প্রশান্তি নেমে এসেছে। স্বস্তির বৃষ্টিতে প্রকৃতিও যেন আবারও সতেজতা ফিরে পেতে শুরু করেছে।

প্রচণ্ড  খরার কবলে পড়ে গাছ থেকে আমের গুটি ঝরে ঝরে পড়ছিল। বাধ্য হয়ে রাজশাহীর কৃষকরা আমগাছের গোড়ায় সেচ দিচ্ছিলেন। এছাড়া গাছে পানি স্প্রে করছিল। এমন পরিস্থিতিতে বুধবার রাতের বৃষ্টি আমচাষিদের জন্য যেনো আশীর্বাদ হয়ে নেমেছে। এই বৃষ্টি আমের গাছের সেচের কাজ করছে বলে জানিয়েছেন তারা। এতে আর বাড়তি করে আমগাছে সেচ বা  পানি ছিটানোর প্রয়োজন হবে না।

আবহাওয়া অনুকূলে থাকলে বাগানে বাগানে থাকা অবশিষ্ট আমের ফলন এ দফায় রক্ষা পাবে বলেও আশা করছেন চাষিরা। এদিকে বুধবারের বজ্রসহ বৃষ্টি মানুষের মনে প্রশান্তির পরশ বুলিয়ে দিয়েছে। বৃষ্টির সঙ্গে বয়ে চলা হিমেল বাতাস যেনো রোদে ঝলসানো মানুষগুলোর শরীরে এখন বাড়তি সুখানুভূতি ছড়িয়ে দিচ্ছে। চলতি মৌসুমে রাজশাহীর তাপমাত্রার পারদ উঠেছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য হাহাকার পড়ে গিয়েছিল। অবশেষে বুধবার রাতে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে। স্বস্তির বৃষ্টিতে টানা দাবদাহ থেকে যেনো হাফ ছেড়ে বেঁচেছেন রাজশাহীর পদ্মাপাড়ের মানুষ। অনেককে তাই রাতের বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। বৃষ্টির পানিতে ভিজে তারা যেনো দীর্ঘ  পিপাসার্ত মন ও প্রাণটাকে জুড়িয়ে নিচ্ছেন।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রেজওয়ানুল হক জানান, বুধবার রাত ৮টা ১৮ মিনিটে রাজশাহীতে বৃষ্টি শুরু হয়। রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত রাজশাহীতে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। এখনও বৃষ্টিপাত চলছে। তাই এর পরিমাণ আরও বাড়বে।

এক প্রশ্নের জবাবে আবহাওয়া কর্মকর্তা রেজওয়ানুল হক  বলেন, এর আগে মাঝেমধ্যে বৃষ্টিপাত হয়েছে। তবে তার পরিমাণ খুবই কম ছিল। গত ১২ এপ্রিল রাজশাহীর আশপাশের উপজেলা এলাকায় ৭ দশমিক ৪ মিলিমিটার এবং ৯ এপ্রিল ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। সর্বশেষ গত ৩ মে রাজশাহীতে বৃষ্টি হয়েছে। ওইদিন মাত্র ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। বুধবার প্রথম রাজশাহীতে ভারী বৃষ্টিপাত হলো।

বুধবার বৃষ্টি শুরুর সময় বাতাসের গতিবেগ ছিল ১৮ কিলোমিটার। সাধারণত বাতাসের গতিবেগ ২৮ কিলোমিটার হলে তাকে কালবৈশাখী বলা হয়। তবে  রাজশাহীতে কালবৈশাখী হয়নি। দমকা হাওয়া বজ্রবৃষ্টি হয়েছে। বিকেল ৩টায় রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসের আদ্রতা ছিল সকাল ৬টায় ৯৪ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৬৩ শতাংশ। এদিকে, বৃষ্টি শুরুর পর থেকেই রাজশাহী মহানগর এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আমাদের ঈশ্বরদী উপজেলা করেসপন্ডেন্ট টিপু সুলতান জানিয়েছেন- দিনভর গরমের তীব্রতার পর সেখানেও রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে। প্রায় ১ ঘণ্টার বৃষ্টিতে ঈশ্বদীর মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে এই বৃষ্টিতে লিচুর অনেক উপকার হয়েছে।

 

নতুন সময়/জয়

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au