সারাদেশ

কিশোরগঞ্জে অপেক্ষার প্রহর গুনছে ঘড়ির মেকাররা

  • 9:15 am - May 04, 2021

লাতিফুল আজম, কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি: এক সময় প্রতিটি মানুষের প্রাত্যহিক জীবনে দিন ক্ষণ সময় নির্ধারণের অন্যতম মাধ্যম ছিল হাত ঘড়ি।ঘড়ি শুধু সময় জানাতে নয়, ঘড়ি মানুষের ব্যক্তিত্বকে শানিত করে এবং স্টাইল জীবনের একটি অন্যতম নিদর্শন।আভিজাত্যের বহিঃপ্রকাশের অংশ হিসেবে ব্যক্তিত্ববান পুরুষ ব্যবহার করত বাহারি ডিজাইনের নামিদামি বিদেশী ব্রান্ডের হাত ঘড়ি।

ঘড়ি ঘরেও নতুন ঘড়ি ক্রয়, পুরাতন ঘড়ি মেরামতে উঠতি বয়সের ছেলে-মেয়ে সহ সাধারণ মানুষের ভিড় ছিল লক্ষণীয়। কিন্তু এখন নীলফামারী কিশোরগঞ্জ শহরে ব্যাটারি চালিত ৩ কাটার ঘড়ি মেকারদের সময় কাটে অপেক্ষায়। অতীতের একটা সময় ঘড়ির ব্যবহার নিম্ন পর্যায়ে চলে আসে।ফেরিওয়ালা থেকে শুরু করে কেজি দরে ফুটপাত, বিপণি বিতানে ঘড়ি পানির দরে বিক্রি শুরু হয়।

এতে এক শ্রেণীর মানুষ ঘড়ির ব্যবহারে মুখ ফিরিয়ে নেন।অন্যদিকে প্রযুক্তির ছোঁয়ায় ডিজিটাল ঘড়ি আর সব শ্রেণী-পেশার মানুষের পকেট ভর্তি মোবাইল ফোনের ছড়াছড়িতে ঘড়ির ব্যবহার অনেকাংশে কমে গেছে। নানাবিধ কারণে ঘড়ি মেকারদের কাজে তেমন ব্যস্ততা দেখা যায় না। সকাল থেকে সন্ধ্যা অবধি চাতক পাখির মত সময় কাটে ঘড়ি মেরামতের কাস্টমারদের অপেক্ষায়। এমন অপেক্ষায় দিনে হয়তো কেউ আসে।

আবার ভর দিনে একজনও আসে না। উপজেলার ঘড়ি মেকারদের দিনলিপিতে এমন চিত্র দেখা গেছে।এ শহরে অনেকে এ পেশায় ভাল করতে না পেরে কোন রকমে বেঁচে আছেন। উপজেলার পাকুড় তলার ঘড়ির মেকার মতিন জানান, এ পেশায় এক সময় জৌলুস ছিল এখন আর নেই। বর্তমানে এ আয়ে সংসার চলে না। বছর দশেক আগে নতুন ঘড়ি বিক্রি ও মেরামতে কাস্টমারদের চাপ ছিল অনেক।

সিরিয়াল অনুযায়ী কাস্টমারদের নিকট ৫/৭ দিন সময় নিয়ে ঘড়ি মেরামত করে দেওয়া হত। এখন টার সময় কেউ অপেক্ষা করেনা।বর্তমানে খুব কম লোকই ঘড়ি মেরামত করতে আসে।কেউ ঘড়ি মেরামতে নয়,ঘড়ির পুরোনো ব্যাটারি কিংবা ফিতা বদলাতে আসেন।এই বয়সে এসে আর পেশা পরিবর্তনের কথাও ভাবেন না তিনি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au