সারাদেশ

কিশোরগঞ্জে চাড়ালকাটা নদী খননে বছর না যেতেই মরাখাল

  • 10:23 am - May 03, 2021
কিশোরগঞ্জে চাড়ালকাটা নদী খননে বছর না যেতেই মরাখাল

লাতিফুল আজম নীলফামারী প্রতিনিধিঃ আবারও মরা খালে পরিণত নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার কোল ঘেঁষে প্রবাহিত চাড়ালকাটা নদী।এক বছর আগে খনন করা হলেও নদীটি পানিশূন্য হয়ে পড়েছে। নদী শুকিয়ে পানিশূন্য হয়ে পড়ায় সরকার ২০১৮-১৯ সালে খননের উদ্যোগ নেয়। কিন্তু খননের বছর পেরুতে না পেরুতেই মরা খালে পরিণত হয়েছে এই নদী। বর্তমানে এই নদীর কোলে দুলছে বোরো ধানের আবাদ। নদী খননে সুফল বয়ে আনেনি নদী অববাহিকার সাধারণ মানুষের। অর্ধমৃত্যু নদীটি বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে গেলে কৃষিকাজে ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসি।

এলাকাবাসি জানান, সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে নদীটি অপরিকল্পিতভাবে খনন করায় রাষ্ট্রীয় অর্থ জলে ভেসে গেছে। সরকার নদী খননের ব্যাপক উদ্যোগ গ্রহণ করলে এই নদী খননের প্রস্তাবনা দেয় সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে কিশোরগঞ্জ উপজেলায় প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে ২৫ কিলোমিটার নদী ২০১৮-১৯ অর্থ বছরে পূর্নখনন করা হয়। নদী খনন কাজ শুরু হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। কিন্তু খননের এক বছরের মধ্যে নদীটি মরে যাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় হতাশা নেমে এসেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ড্রেজার মেশিন দিয়ে খননের পর নদীর উভয় পাড় সুরক্ষিত এবং লোক চলাচলের ব্যবস্থা করার কথা থাকলেও এসব কিছুই করা হয়নি।ফলে বর্ষা মৌসুমে নদীটি আবার বালি, মাটি দিয়ে ভরাট হয়ে যায়।উপজেলার বাহাগিলী ইউপি’র পাগলাটারী গ্রামের বাসিন্দা আছাদুল, ডাবলু জানান,নদী খননের সময় অনেক উঠতি ফসল নষ্ট করা হয়েছে। খননের পরও নদীর দু’পাড়ের স্তপ কৃত বালুর সয়লাবের কারণে অনেক জমি অনাবাদি হয়ে পড়ে আছে।

ঠিকাদারী প্রতিষ্ঠানে যেনতেন ভাবে নদীটি খনন করলেও দু’পাড় ঠিক মত মজুতি করণ না করায় বছর না যেতে নদীটি মরা খালে পরিণত হয়েছে। পুটিমারী কালিকাপুর গ্রামের বাসিন্দা ইয়াসিন আলী জানান, বাহে হামার নদী খুড়লেও যেমন না খুড়লেও তেমন। গত বছর নদী খুড়ে গেইছে এ বছরে যেমনকার নদী তেমন হয়া গেইছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কিশোরগঞ্জ সাবডিভিশনাল প্রকৌশলী মোফাখ্খারুল ইসলাম জানান, চাড়ালকাটা নদী এলাকায় বালু মিশ্রিতে যা কারণে গত বছর বন্যায় নদী কিছু অংশ ধ্বসে গেলেও নদী মুল ট্যানেল ঠিক আছে বর্ষায় পানি প্রবাহে কোন সমস্যা হবে না। তবে নদীটি আবার ও খনন করা হবে।

 

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au