সারাদেশ

বেনাপোলে নেশার টাকা না পেয়ে কুপিয়ে যখম শাশুড়ী

  • 8:27 am - May 02, 2021

সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন নারানপুর গ্রামে নেশার টাকার জন্য শাশুড়ীকে পিটিয়ে রক্তাক্ত যখম করেছে হারুন অর রশীদ নামে এক লম্পট জামাই। ঘটনাটি ঘটেছে বেনাপোলে নারানপুর গ্রামে।

শনিবার বেলা ১০ টার সময় বেনাপোলের নারানপুর গ্রামে শাশুড়ী মাছুরা খাতুনের কাছে নেশার টাকা দাবি করে জামাই । টাকা দিতে অস্বীকার করলে কুপিয়ে রক্তাক্ত যখম করে শাশুড়ি মাছুরাকে; এবং বাড়ির ধান লুট করে নিয়ে যায় লম্পট জামাই।

মাছুরা রক্তাক্ত অবস্থায় নাভারণ বুরুজবাগান হাসপাতালে চিকিৎসাধীন আছে। এদিকে নেশাখোর জামাই হারুন তাদের মেরে ফেলার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন । তবে হারুন এর সাথে মাছুরার মেয়ের সম্প্রতি তালাক হয়েছে বলে জানান ভুক্তভোগি পরিবারের সদস্যরা।

বিষয়টি বেনাপোলে পোর্ট থানাকে অবহিত করেছে আহত মাছুরা বেগম। মাছুরা বেনাপোল পোর্ট থানার নারানপুর গ্রামের ফুল মোহাম্মাদের স্ত্রী। এবং জামাই হারুন একই গ্রামের আয়ুব আলীর ছেলে।

স্থানীয় বিল্লাল হোসেন বলেন, হারুন একজন নেশাগ্রস্থ মানুষ। সে তার শাশুড়ীর কাছে নেশার টাকা না পেয়ে শাশুড়ী সহ ওই পরিবারের সকলকে মারধর করে। নেশার টাকার জন্য প্রায় তার স্ত্রী স্বপ্নাকে মারধর করত। দীর্ঘ দিন ধরে নির্যাতনের শিকার হয়েও স্বপ্না হারুনকে ভালো পথে ফেরানোর জন্য আপ্রান চেষ্টা করে আসছিল।

শেষ পর্যন্ত মারধর নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে ১৯/০৩/২১ তারিখে স্বপ্না হারুনকে তালাক প্রদান করে। হারুন এর সাবেক স্ত্রী স্বপ্না বলেন প্রায় ১৫ বছর তাদের বিয়ে হয়েছে। এর মধ্যে তাদের একটি ১১ বছরের কন্যা সন্তান রয়েছে। হারুন ইয়াবা, ফেনসিডিল সহ বিভিন্ন নেশা দ্রব্য সেবন করত। তাকে সু-পথে ফিরিয়ে আনতে দীর্ঘ দিন ধরে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।

শনিবার সে আমার পিতার বাড়ি এসে আমার মায়ের কাছে নেশার টাকা চায়। আমার মা বলে তোমার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমার মেয়ের সাথে তালাক হয়ে গেছে। তোমাকে টাকা দিব কেন? এতে সে ক্ষিপ্ত হয়ে আমার মাকে কুপিয়ে মারাত্নক যখম করে।

এরপর আমার ভাই মা ও বাবাকে মারধর করে বাড়ির ধান নিয়ে চলে যায়। আমি আমার গরু ছাগল বিক্রি করে বসবাসের জমি ক্রয় করার জন্য হারুন এর ভাই ইউনুছুরকে ২ লাখ টাকা দেই। সেই টাকা হারুন নিজে নিবে বলে তার ভাইকে জমি দিতে নিশেধ করে। আমি আমার টাকা অথবা জমি ফিরে পেতে চাই।

মাছুরার ভাই আলাউদ্দিন বলেন, হারুন আমাকে হত্যা করার হুমকি দেয় । সে মাঝে মধ্যে আমাকে মারধর করে। তার অত্যাচারে আমরা গ্রামে বসবাস করতে পারছি না। হারুন এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমি আমার শশুর বাড়ির পরিবারের সদস্যদের মারতে গিয়েছিলাম। এসময় তার শাশুড়ী ঠেকাতে আসলে তার মাথায় আঘাত লাগে।

নাভারণ বুরুজবাগান হাসপাতালে চিকিৎসাধীন মাছুরা বেগম বলেন, আমাকে সে মাথায় কুপিয়ে হত্যা করতে চেয়েছিল। আমার মাথায় ডাক্তার ১৬ টি শেলাই দিয়েছে। আমি এর বিচার চাই। থানায় গিয়েছিলাম রক্তাক্ত অবস্থায়। থানার দারোগা বলেছে আগে চিকিৎসা নেন পরে মামলা নেওয়া হবে।

নাভারন হাসপাতালের ডাক্তার ইউসুফ আলী বলেন, মাছুরার মাথায় আঘাতের চিহৃ রয়েছে। তার চিকিৎসা চলছে । তবে সে শঙ্কা মুক্ত। বেনাপোল পোর্ট থানার এ এস আই মাছুম বিল্লাহ বলেন আমরা ওই নারীর ছবি তুলে রেখেছি। তার রক্তাক্ত অবস্থা দেখে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতাল থেকে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au