সারাদেশ

উন্নয়নে নয়, জোয়ারের পানিতে ভাসছে আশাশুনি সদর

  • 9:52 am - April 29, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি: উন্নয়ন নয়, জোয়ারের পানিতে ভাসছে আশাশুনি সদর। আশাশুনি মরিচ্চাপ নদীর প্রবল জোয়ারের পানি উপচে পড়ে প্রবেশ করে উপজেলা সদরের প্রধান সড়ক। এতে করে উপজেলার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, থানা জামে মসজিদ, আশাশুনি থানা চত্বর ও আশাশুনি সদর বাজার জোয়ারের পানিতে টইটুম্বুর হয়ে থাকতে দেখা গেছে। এ যেন উন্নয়নের জোয়ারে ভাসছে আশাশুনি উপজেলা সদর।

আশাশুনি সদরের পার্শ্ববর্তী মরিচ্চাপ নদীর জোয়ারের পানি বৃদ্ধি হওয়ায় কয়েকটি পয়েন্ট দিয়ে প্রবল বেগে পানি বাজারের ভিতরে ঢুকতে থাকে। এতে করে আশাশুনির বাজারের সকল শ্রেণীর ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া আশাশুনি থানার সরকারি পুকুরটি নদীর লবণাক্ত পানিতে তলিয়ে যায়। ফলে একদিকে মিষ্টি পানির মাছ গুলো মরে যাবে অন্যদিকে মসজিদের মুসল্লিসহ থানা পুলিশ পানি ব্যবহার থেকে বঞ্চিত হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইণন খাঁন বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডকে এক্ষুনি অবহিত করছি দ্রুত আশাশুনি বাজার রক্ষা ভেড়িবাঁধ নির্মাণের জন্য।

এ ব্যাপারে আশাশুনির সদর বাজারের একাধিক দোকানী বলেন আমদের এ ভোগান্তির যেন শেষ নেই। উপজেলা সদরে প্রশাসনের সামনেই প্রতিনিয়ত এধরনের প্লাবিত ঘটনা ঘটলেও বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করেন না কেউই। এছাড়া আশাশুনি থানা পুলিশের একাধিক কর্মকর্তা দুঃখ প্রকাশ করে বলেন সারারাত ডিউটি শেষে সকালে গোসল করার মত আর কোন উপায় থাকল না আমাদের। জোয়ারের পানি বাজারে প্রবেশ পড়াকালীন কিছুু সময়ের জন্য যেন এ স্থগিত হয়ে যায় আশাশুনি সদর বাজার এর সকল কার্যক্রম।

নদীর জোয়ার শেষে পানি নেমে গেলেও বাজারের মধ্যে জোয়ারের পানিতে নাকানিচু খেতে হয় সাধারণ পথচারীদের। আশাশুনি উপজেলা সদর ও বাজারের ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে অতি দ্রুত একটি বাজার রক্ষা বাঁধ দিতে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বাজার এর সকল ব্যবসায়ী ও স্থানীয় সচেতন মহল।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au