সারাদেশ

বেনাপোলে কেজি দরে তরমুজ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

  • 5:33 pm - April 27, 2021

সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে মাহে রমজান ও তাপদাহকে কাজে লাগিয়ে তরমুজ ব্যবসায়ীরা ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে কেজি দরে তরমুজ বিক্রি করছে। ৪০ থেকে ৪৫ টাকা দরে তারা প্রতি কেজি তরমুজ বিক্রি করছেন। ফলে একটি তরমুজ কিনতে গুণতে হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।

অসাধু ব্যবসায়ীদের এমন আচরণের প্রতিবাদে বেনাপোলের সংবাদকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন। প্রতিটি ব্যবসায়ীকে সংবাদকর্মীরা বলেছেন তরমুজ কেজি দরে বিক্রি না করে পিস হিসাবে বিক্রি করুন। কিন্তু অসাধু ব্যবসায়ীরা কোন কথা না শুনে অসহায় মানুষদের সঙ্গে প্রতরণা চালিয়ে যাচ্ছে। এর আগে দেশের বিভিন্ন স্থানে কেজি দরে তরমুজ বিক্রি করায় বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করে প্রশাসন।

স্থানীয় সংবাদকর্মীরা ফেসবুক লাইভে অসাধু ব্যবসায়ীকে বিরুদ্ধে প্রতিবাদ জানায়। পাশাপাশি শার্শা উপজেলা সহকারী ভূমি রাসনা শারমিন মিখিকে এবিষটি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল বাজারের ফুটপাতে অবস্থিত সকল তরমুজের দোকান ঘুরে এর সত্যতা পাওয়া যায়। ওই বাজারে ১০-১২টি তরমুজের দোকান রয়েছে।

বাজার থেকে তরমুজ ক্রেতা মো. জাহিদ হাসান বলেন, কেজি দরে একটা মাঝারি ধরণের তরমুজ ৩০০/৩৫০ টাকায় কিনতে হচ্ছে। অথচ পিস অনুযায়ী এটা ৫০/৬০ টাকার বেশি হওয়ার কথা নয়। সিন্ডিকেট করে তরমুজরে বাজার এমন করা হচ্ছে বলেও তার অভিযোগ।

এদিকে তরমুজ ব্যবসায়ীরা জানায়, আমরা আরও কম দামে তরমুজ বিক্রি করছি। আমাদের যে দামে তরমুজ কেনা সেই দামও উঠছে না। যারা তরমুজ কিনতে আসছে তাদের সাথে আমাদের প্রতিনিয়ত কথা কাটাকাটি হচ্ছে।

শার্শা উপজেলা সহকারী ভূমি রাসনা শারমিন মিথি জানান, এ বিষয়টি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au