সারাদেশ

কালিয়ায় কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

  • 5:27 pm - April 27, 2021

হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
সারা দেশের মত নড়াইলেও শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। কিন্তু চলমান করোনা পরিস্থতিতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক।

এ অবস্থায় কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন্ড
হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

২৭ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে কালিয়া উপজেলা পরিষদ চত্বরে কালিয়া পৌরসভার ছোটকালিয়া
গ্রামের শিবুপদ বর্মন নামে এক কৃষকের হাতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন তুলে দেওয়া হয়। কম্বাইন্ড হারভেস্টার মেশিনটির মূল্য ৩০ লাখ ৫০ হাজার টাকা।

সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিন টির ৪০
শতাংশ ভর্তুকিতে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে। সরকারের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা, জেলা কৃষি
অফিসার দীপক কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার ওলিউল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় আরো
অনেকে।

উল্লেখ্য, শ্রমিক দিয়ে প্রতি একর জমির ধান কাটতে ১৬ থেকে ১৮জন শ্রমিকের প্রয়োজন হয়। এতে করে এক একর জমির ধান কাটতেই কৃষকের খরচ পড়ে ১০/১২ হাজার টাকা। অথচ কম্বাইন্ড হারভেস্টার এর মাধ্যমে ধান কাটা মাড়াই এবং বস্তাবন্দি করতে কৃষকের খরচ হচ্ছে মাত্র ৬ হাজার টাকা। এতে একদিকে উপকৃত হচ্ছে প্রান্তিক কৃষক, অপরদিকে লাভবান হচ্ছে মেশিনটির মালিক।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au