প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
জিল্লুর রহমান জয় : রাজশাহী শহরের সৌন্দর্য বাড়াতে দেয়াল অঙ্কন করছে সিটি করপোরেশন। বর্তমানে মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় থাকা সরকারি মহিলা কলেজের বাউন্ডারি ওয়ালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পেইন্টিং আঁকা হচ্ছে।
এছাড়া মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে দুই পার্শে অবস্থিত ভবনের দেয়াল সংস্কারের অভাবে এতদিন শহরের স্বাভাবিক সৌন্দর্য ব্যাহত হচ্ছিল। বর্তমানে এ সৌন্দর্য বাড়াতে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে মহানগরীর গুরুত্বপূর্ণ ওয়ালে নানান দৃশ্যপট অঙ্কন করা হচ্ছে।
মামুন আর্টস অ্যান্ড ইন্টোরিয়রের স্বত্বাধিকার মামুন জানান, সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের স্বপ্ন ‘রাজশাহী গ্রীণ সিটি হবে রঙিন সিটি’। মহানগরীর সড়কের পাশে অবস্থিত দেয়ালে ময়লা পড়ে সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে।
এসব দেয়ালগুলোতে ছবি অঙ্কন করলে দর্শনার্থীরা দেখে মুগ্ধ হবে। তিনি আরও জানান, মেয়রের শৈল্পিক মন মানসিকতা থেকেই তিনি দেয়াল অঙ্কনের কাজ শুরু করেছেন।
তার সহযোগিতা ও অনুপ্রেরণায় কাদিরগঞ্জ সরকারি মহিলা কলেজের সীমানা প্রাচীরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের থিম নিয়ে অঙ্কন করা হচ্ছে। এ অঙ্কন দেখে ভবিষ্যৎ প্রজন্ম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। এছাড়া ওয়ালে রাজশাহীর বিভিন্ন ঐতিহ্যবাহী চিত্রের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ, লালবাগ কেল্লা, বায়তুল মোকাররম মসজিদসহ বিভিন্ন ধরনের জাতীয় ঐতিহ্যবাহী স্থাপনা ফুঁটিয়ে তোলা হবে বলেও জানান এ চিত্রশিল্পী।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au