প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: বাঙ্গালীর ৬ ঋতুতে ঐতিহ্য বহন করে নিয়ে আসে প্রকৃতিতে। গ্রীস্মের রুদ্র ফাটা রোদ আর অনাবৃষ্টিতে গ্রাম বাংলার নদী নালা শুকিয়ে পানি সংকট দেখা দিয়েছে। প্রায় ৬ মাসের অধিক সময় অনাবৃষ্টির কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন এলাকায় পানির স্তর নিচে নেমে গেছে। এতে উপজেলার বিভিন্ন অঞ্চলের পানি সংকটের কারণে রীতিমত হাহাকার শুরু হয়েছে।
রোজা ও করোনাকালে পানির জন্য অনেকের ভোগান্তি বেড়েছে। এছাড়া বোরো ধানে সেচ দিতেও কৃষকরা পড়েছেন বিড়াম্বনায়। সরজমিনে গিয়ে দেখা গেছে, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ানের লাদুপাড়া, জিনারপুর, দীঘা, দেওপুরা ও ভাটখৈর গ্রামের অধিকাংশ টিউবওয়েল পানির স্তর নিচে নামায় অকেজো হয়ে পড়েছে।
কোন কোন টিউবওয়েলে পানি উঠলেও তা সীমিত পরিসরে পানি উঠছে। যান্ত্রিক মটারের সাহায্যে পানি উঠলেও তা থেমে থেমে উঠছে। সব চেয়ে বেশী পানি শুন্য হয়ে পড়েছে এই ইউনিয়নের লাদুপাড়া গ্রামটি সেখানে প্রায় ৪০০ জনসংখ্যার ৮০ টি পরিবার পানির জন্য রীতিমত হাহাকার শুরু করেছে। সেখানে সব গুলো টিউবওয়েলের পানি শুন্য হয়ে পড়েছে।
ফলে ঐ এলাকার মহিলারা মাথায় পাগড়ী বেঁধে কলসি করে প্রায় ১ কিঃমিঃ দুর পার্শ্ববর্তী গ্রাম বিজিপুর থেকে পানি এনে কোন রকম খাবার পানি সংগ্রহ করছে। এই করোনার সময় এ ভাবে পানি সংগ্রহ করা অনেকটা ঝুঁকিপূর্ণ।
এদিকে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক এলাকার বোরো চাষিরা বিপাকে পড়েছেন। গত এক মাসের অধিক সময়ে উঁচু এলাকার বোরো চাষিরা ঠিকমত ধানে পানি দিতে পারছেন না। অনেকে বিকল্প হিসেবে নদী ও খাল থেকে পানি দেওয়ার চেষ্টা করছে। এদিকে শিবগঞ্জ ভোলাহাট উপজেলার বিভিন্ন স্থানে একই রকম চিত্র দেখা গেছে।
বিশেষ করে গোমস্তপুর উপজেলায় পানির সংকট জনিত সমস্যা বেশি দেখা গেছে। এব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের গোমস্তাপুর উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম জানান, ভূগর্ভস্থ পানি বেশী উত্তোলনের কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে।
যার কারণে শুষ্ক মৌসুমে অনেক এলাকায় টিউবওয়েলে পানি পাচ্ছে না। তবে বৃষ্টি হলে আশা করা যায়, এ সমস্যা কেটে যাবে। আমরা জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ভূগর্ভস্থ পানির পরিবর্তে সার্ভিস ওয়াটার অর্থাৎ নদী ও খালের পানি এবং বৃষ্টির পানি ব্যবহারের জন্য মানুষকে উৎসাহিত করছি
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au