সারাদেশ

কাউন্সিলর মানিকের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • 2:07 pm - April 20, 2021

নিজস্ব প্রতিবেদক : এদিকে রমজান অন্যদিকে মহামারী করোনা ভাইরাসের প্রভাবের কারণে সংকটের মুখে পড়ছে সাধারণ মানুষ। এরই ধারাবাহিকতায় এ সংকট মোকাবেলার জন্য প্রতিদিনের মত রিক্স চালক দিনমজুরি ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক।

তথ্য মতে জানা যায়, কাউন্সিলর মানিক বিভিন্ন সংকটে অত্র এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সংকট মোকাবেলায় কাজ করে যাচ্ছেন।

আজ (২০ এপ্রিল) ২৬ নং ওয়ার্ড এলাকায় এ ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরনের সময় দেখা যায়, কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক অত্র এলাকার রিক্সাচালক, অসহায় দুস্থ ও সাধারণ মানুষদের ডেকে ডেকে এ ইফতার সামগ্রী বিতরণ করছেন।

এ সময় ২৬ নং ওয়ার্ড এলাকার এ জনপ্রতিনিধি বলেন, একদিকে রমজান অন্যদিকে মহামারী করোনা ভাইরাসের প্রভাবের কারণে সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকার লকডাউনের ঘোষণা দিয়েছেন।

সে লকডাউন চলমান রয়েছে কিন্তু সাধারণ মানুষের আয়-রোজগার কমে যাওয়ায় অনেকে অসহায় হয়ে পড়েছে যার জন্য আমি সাধারণ মানুষকে নিজের সাধ্যমত সামান্য পরিমাণ সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি।

মানিক বলেন, সাধারণ মানুষকে বিভিন্নভাবে সেবা প্রদান করে আমি খুব তৃপ্তি পাই। যার জন্য আমি ঘরে বসে থাকতে পারিনা। তিনি বলেন, এই রমজান ও সংকট পূর্ণ সময়ে নিজ উদ্যোগে আমি পথচারীদের জন্য প্রতিদিন কিছু ইফতার বরাদ্দ রেখেছে‌। আমার জন্য সবাই দোয়া করবেন। বিপদে-আপদে সব সময় যেন আপনাদের পাশে থাকতে পারি।

ইফতার পেয়ে রিস্কা চালক আমিনুল, রাকিব, আবু সাঈদ, মজনু, আলী প্রমুখ অনেক খুশি হয়েছে।

এদিকে দিনমজুরি, নওফেল, রশিদ, জামাল, রাজন, ও নারী শ্রমিক লাকি কাউন্সিলর মানিকের এ ইফতার সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au