বিজ্ঞান ও প্রযুক্তি

উত্তর কোরিয়ায় যৌনতা আইনত নিষিদ্ধ, জারি ‘দেশদ্রোহিতার’ শাস্তি!

  • 10:57 am - June 01, 2020
উত্তর কোরিয়ায় যৌনতা আইনত নিষিদ্ধ, জারি ‘দেশদ্রোহিতার’ শাস্তি!

আন্তর্জাতিক ডেস্ক: অজ্ঞাতবাস কাটিয়ে ফিরে আসার পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে জড়িয়ে পড়ছেন উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন। এবার আরও এক বিতর্কিত নির্দেশ ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা।

ব্রিটেনের এক্সপ্রেস-এর এক রিপোর্ট অনুযায়ী, এবার কিশোর কিশোরীদের যৌনতায় ‘নিষেধাজ্ঞা’ জারি করে তা ‘দেশদ্রোহিতা’ বলে ঘোষণা করেছেন কোরিয়ার কিম।

রিপোর্ট অনুযায়ী, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে যৌনতা আইনত নিষিদ্ধ উত্তর কোরিয়ায়। তবু আইনের ফাঁক গলে যৌনতায় মেতে ওঠে হাইস্কুলের পড়ুয়ারা। এই খবর কিমের কানে পৌঁছতেই খেপেছেন উত্তর কোরিয়ার শাসক।

নাবালকদের যৌনতার জন্য ‘পশ্চিমী সাম্রাজ্যবাদ’কেই দায়ী করেছেন কিম জং উন। নিজের দেশে এই ধরনের যৌনতায় ইতি ঘোষণা করতেই পুরনো আইনকেই আরও কঠোর বানিয়েছেন শাসক।

‘প্রতিদিন অধিক সংখ্যায় পড়ুয়ারা যৌনতায় লিপ্ত হচ্ছে। হাইস্কুলের পড়ুয়াদের এই নেশা থেকে উদ্ধারে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছে শাসকদল।’ পিয়ংইয়ংয়ের এক সূত্রকে উদ্ধৃত করে প্রকাশিত রেডিও ফ্রি এশিয়ায়।

এমনকী স্কুলগুলিকে পড়ুয়াদের ফোন বা অন্যন্য ডিভাইজের উপর নজরদারির নির্দেশেও দেওয়া হয়েছে। সেই মতো ‘রেড ফ্ল্যাগ’ অ্যাপ বানানো হয়েছে সরকারি উদ্যোগে। কার্যত জোর করেই পড়ুয়াদের ফোন বা ল্যাপটপে এই অ্যাপ ইনস্টল করতে নির্দেশ দিচ্ছে স্কুলগুলি। এই অ্যাপের মাধ্যমে পর্ন জাতীয় কোনও সাইটে ইউজার গেলেই, তা রেকর্ড হয়ে যায় এবং স্ক্রিনশট উঠে যায়।

আরও জানা গেছে, যে স্কুলের পড়ুয়ারা যৌনতায় সময় ধরা পড়বে, সেই স্কুলের শিক্ষক ও পড়ুয়ার অভিভাবকের বিরুদ্ধেও কিমের নির্দেশে ব্যবস্থা নেবে প্রশাসন।

পিয়ংইয়ং সূত্রকে উদ্ধৃত করে দ্য এক্সপ্রেস জানিয়েছে, ‘দেশদ্রোহিতার সমান শাস্তির নিদানে এবার যৌনতায় ভয় পাচ্ছে কোরিয়ার কিশোর কিশোরীরা।’

এই শাখার আরও খবর

সেবা দিয়ে সেরা হতে চায় ইম্পেরিয়াল অটোমোবাইলস

নিজস্ব প্রতিবেদক: গাড়ি সার্ভিসিংয়ে নেতিবাচক অভিজ্ঞতা বদলে দেয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ইম্পেরিয়াল অটোমোবাইলস। অত্যাধুনিক অটোমেটিক সার্ভিসের মাধ্যমে সেরা হতে প্রতিষ্ঠাটিতে থাকছে ওয়ান-স্টপ সলিউশন। বৃহস্পতিবার…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

মাইনাস মার্কিং: উচ্চশিক্ষায় অবনতি

মীর হালিম একটি জাতির উন্নতির চাবিকাঠি হলো শিক্ষা । দারিদ্র্য বিমোচনের লক্ষ্য পূরণে শিক্ষাই হচ্ছে প্রধান অবলম্বন । মেধা ও মননে আধুনিক এবং চিন্তা চেতনায়…

আগস্টে সড়কে ঝরেছে ৬০৩ প্রাণ, আহত ৩ হাজার

ঢাকা: আগস্টে সড়ক দুর্ঘটনায় ৬০৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ হাজার ৯৯০ জন। এরমধ্যে বেশি প্রাণ গেছে বাস দুর্ঘটনায়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ‘সেভ দ্য…

নগরীতে ক্লিপিং প্যাথমার্ট আইটি ফার্মের উদ্বোধন করেন রাসিক মেয়র

জিল্লুর রহমান জয় : অস্ট্রোলিয়া ও ঢাকার পর এবার রাজশাহী নগরীর উপশহরে ২নং সেক্টরে উদ্বোধন করা হয়েছে ক্লিপিং প্যাথমার্ট আইটি ফার্ম। বৃহস্পতিবার সন্ধ্যায় এ আইটি…

জমেনি স্মার্টফোনের বাজার, শেষ সপ্তাহের অপেক্ষায় ব্যবসায়ীরা

করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদ উদযাপন হয়েছে বিধিনিষেধের মধ্যে। সে কারণে ভালো ব্যবসা করতে পারেননি ব্যবসায়ীরা। ঈদকে ঘিরে ভালো ব্যবসা করার প্রস্তুতি আগে…

১৪ ফেব্রুয়ারি আসছে দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের রিয়েলমি ৯ আই

নিজস্ব প্রতিবেদক : এই ভ্যালেন্টাইন দিবসে দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০, ৬ ন্যানোমিটার প্রসেসরের সাথে আসছে রিয়েলমি ৯ আই। চলতি বছর দেশের বাজারে রিয়েলমি ৯ সিরিজের…

চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান মেলায় নতুন চমক

সেতাউর রহমান,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ৪৩ তম দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার। আর এই বিজ্ঞান মেলায় নবাবগঞ্জ সিটি কলেজের এক শিক্ষার্থী সম্পূর্ণ নতুন একটি প্রজেক্ট নিয়ে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au