সারাদেশ

কুল্যায় ভিজিডি তালিকাভুক্ত ১৫ মহিলার চাউল আত্মসাতের প্রতিকার প্রার্থনা

  • 4:17 pm - April 14, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের চুড়ান্ত তালিকাভুক্ত ১৫ মহিলা তাদের চাউল না দিয়ে আত্মসাতের প্রতিকার প্রার্থনা করে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন। সংশ্লিষ্ট দপ্তরে এ অভিযোগ দাখিল করা হয়।

ট্যাবলেট ভিজিডি কর্মসূচির উপকারভোগি মহিলা নির্বাচনের চুড়ান্ত তালিকা (ছক-৩) এ নাম থাকা স্বত্ত্বেও বিগত ৩ মাসে চাউল না পাওয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন পূর্বকচাউল পাওয়ার ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়ে দাখিলকৃত অভিযোগে জানাগেছে, ২০২১-২২ ভিজিডি চক্রের কর্মসূচির আওতায় চুড়ান্ত তালিকায় নাম থাকা স্বত্বেও কমপক্ষে ১০০ জনেরও অধিক ব্যক্তি চাউল পাননি।

তাছাড়া অনেকের নিকট থেকে টাকা নিয়ে কার্ড বা তালিকাভুক্ত করার অঙ্গীকার করেও চাউল দেয়া হয়নি ও আত্মসাৎ করা হয়েছে। দাদপুর গ্রামের (ওয়ার্ড নং ৮) মোফাজ্জেলের স্ত্রী শাহানারা (তালিকা স্রিয়াল নং ২৩), ওয়ার্ড নং ৯, মহিষাডাঙ্গা গ্রামের বিনয় সরকারের স্ত্রী নমিতা রানী সরকার (স্রিঃ ১৪), গৌরপদ সরকারের স্ত্রী লক্ষ্মী রানী সরকার (স্রিঃ ১৭), মৃত রবীন্দ্র’র স্ত্রী রেবতী মন্ডল (স্রিঃ ০১),

মৃত রবীন্দ্র নাথ সরকারের স্ত্রী দিপালী সরকার (স্রিঃ ৮), সন্দীপ কুমার মন্ডলের স্ত্রী নমিতা মন্ডল (স্রিঃ ৬), ওয়ার্ড নং ৭, আগরদাড়ী গ্রামের আনোয়ার হোসেনে কন্যা আমেনা খাতুন (স্রিঃ ৮), রুস্তম আলীর স্ত্রী সেলিনা পারভীন (স্রিঃ ১১), নূর মোহাম্মদের স্ত্রী রাশিদা খাতুন (স্রিঃ ১৫), ওয়ার্ড নং ৪, কচুয়া গ্রামের আবু সাইদ মোল্যার স্ত্রী রুবিনা খাতুন (স্রিঃ ৪৫), উত্তম কুমারের স্ত্রী কনিকা দাসী (স্রিঃ ১৩), সুভাস দাশের স্ত্রী কাকলী রানী দাশ (স্রিঃ ২২), সমার দাশের স্ত্রী শিখা দাস (স্রিঃ ২৯),

কেনা দাসের স্ত্রী রুপালী দাসী (স্রিঃ ৬) এবং ওয়ার্ড নং ৩, বাহাদুরপুর গ্রামের সাবুর আলির স্ত্রী সুপিয়া খাতুন (স্রিঃ ৭) স্বাক্ষরিত লিখিত অভিযোগে ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী তাদের নাম তালিকায় থাকলেও তাদেরকে চাউল দিচ্ছেননা। তারা সাংবাদিকদের কাছে বলেন, চাউল পেতে তারা অনেকবার ইউনিয়ন পরিষদে গেছেন, কিন্তু পাত্তা দেওয়া হয়নি।

অসহায় মহিলারা সরকারি সহায়তা বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার নাজুল হুসেইন খাঁন চাউল বঞ্চিত মহিলাদের আবেদন গ্রহন পূর্বক লকডাউন চলছে, তারপরও সুযোগমত বিষয়টি দেখবেন বলে আশ্বস্থ করেছেন বলে জানাগেছে। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, কুল্যা ইউনিয়নে সরকারি সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ আমরা জেনেছি।

বিষয়টি আমাদেরকে ব্যথিত করছে। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর কার্যকর পদক্ষেপ নিবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। গরীবের আমানত খেয়ানত করার মত অপরাধ কখনো মেনে নেওয়া যায়না।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au