প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: অর্থ বছরে খরিপ মৌসুমে আউশ ধান চাষে দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
জনপ্রতি প্রতিটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১০কেজি পটাশ (এমওপি),ডিএপি ২০ কেজি ও আউশ ব্রি-৪৮ বীজ ধান ৫ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হয়। যা পৌরসভাসহ সাতটি ইউনিয়নের ৩শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায় ক্রমে বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আাতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যন মঞ্জু রায় চৌধুরী,ইউপি চেয়ারম্যন মো: মানিক রতন,ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ্ মো: আব্দুল কুদ্দুষ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুল আলম ডাবলু,উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: রুম্মান আক্তার,পুলিশ পরিদর্শক মো: মাহামুদুল হাসান প্রমুখ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au