সারাদেশ

অনলাইন পাঠদানে বিশেষ সম্মাননা পেলেন ফুলবাড়ীর কামরুন্নাহার

  • 10:23 am - April 12, 2021

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: করোনাকালে ঘরে বসে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে পাঠদানে বিশেষ অবদান রাখায় “অনলাইন শিক্ষা করোনা যোদ্ধা” সম্মাননা স্বারক পেয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কামরুন্নাহার।

করোনা ভাইরাসের কারনে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সম্প্রতি বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক ব্যানারে সামাজিত যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেজের মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে শিখন শেখানো কার্যক্রম চালু করে স্থানীয় ১৪ জন শিক্ষক।

পরবর্তীতে সারাদেশের শিক্ষকরা এতে অংশ গ্রহন করেন। এই কার্যক্রমে দায়ীত্ব সহকারে অনলাইন পাঠদানে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে সারাদেশের ২শ জন শিক্ষককে বাছাই করা হয়। এর মধ্যে দিনাজপুর জেলায় ১১জনের মধ্যে ফুলবাড়ীর শিক্ষিকা কামরুন্নাহারকে “অনলাইন শিক্ষা করোনা যোদ্ধা” এই সম্মাননা স্বারক প্রদান করা হয়।

বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের উদ্যোগে সম্প্রতি ঢাকা পিটিআই হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সহকারী শিক্ষক কামরুননাহারের হাতে এই সম্মাননা স্বারক তুলে দেন,অনুষ্ঠনের প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ পরিচালক মো: ইফতেখার হোসেন ভূইয়া।

কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটি আই ঢাকার সুপারন্টেন্ড মোঃ কামরুজ্জামান কামাল,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী, মোঃ মোফাজ্জল হোসেন, ঢাকা টিচার্স ট্রেনিং সেন্টারের সহযোগী অধ্যাপক মোঃ কবির হোসেন, সুমনহাবিব, বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজের এডমিন মোসাম্মমত আকলিমা আখতার প্রমুখ।

এসময় শিক্ষার মানবৃদ্ধির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন পেজের সদস্যরা। বিভিন্ন জেলা-উপজেলার পাশাপাশি শুধুমাত্র রংপুর বিভাগের ১৫০ জন শিক্ষকসহ মোট ২শসদস্য ও পেজের এডমিনগণ এতে অংশগ্রহণ করেন। এর মধ্যে দিনাজপুর জেলার ১৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au