সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ১ কোটি ৮০ লক্ষ টাকার হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ নাজির ইসলাম(২২) র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। রাজশাহী সিপিসি-১, চাঁপাইনাবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল ১১ এপ্রিল দুপুরে এ অভিযান চালান। তরুণ সমাজ ধ্বংসের মাধ্যম হিসেবে মাদক দ্রব্যের প্রসার ঘটানোর জন্য নেশা জাতীয় দ্রব্য ১কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের দুলালের আমবাগানের সামনে কাঁচা রাস্তার উপর অবস্থান করছিলো শীর্ষ মাদক ব্যবসায়ী নাজির ইসলাম।
এসময় মাদক দ্রব্যের বিস্তার রোধকল্পে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব কম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানানো হয়, সদর থানাধীন গোঠাপাড়া গ্রামের এমরান আলীর ছেলে মোঃ নাজির ইসলাম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিঙ্গাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।