সারাদেশ

রোহিঙ্গাদের খাদ্যদ্রব্য বিতরণ করল মার্সি মালয়েশিয়া ও সিআইএস

  • 8:35 am - April 12, 2021

ঢাকা: কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং মার্সি মালয়েশিয়া যৌথভাবে গত সেপ্টেম্বর ২০১৭ থেকে জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এ একটি সমন্বিত স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালনা করে আসছে। এ স্বাস্থ্যসেবা কেন্দ্রটি স্থানীয় জনসাধারণ ও রোহিঙ্গাদের মাঝে মা ও শিশু পরিচর্যাসহ জরুরী স্বাস্থ্য সেবা, পুষ্টিকর খাদ্য বিতরণ, পাবলিক হেল্থ ক্যাম্পেইন প্রদান করে আসছে।

এ পর্যন্ত ৪ লাখেরও অধিক রোহিঙ্গা রোগীদের জরুরী স্বাস্থ্য সেবা প্রদান করেছে। ১০ এপ্রিল ২০২১ থেকে মেব্যাংক-এর অর্থায়নে মার্সি মালয়েশিয়া এবং কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) র্কতৃক ক্যাম্প-১৫ জামতলি, উখিয়া, কক্সবাজারের স্থানীয় এবং রোহিঙ্গা জনসাধারনের ২২৪ পরিবারের মধ্যে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ করা শুরু হয়েছে।

১৩ এপ্রিল ২০২১ পর্যন্ত এটি চলমান থাকবে। উল্লেখ্য যে, কোভিড-১৯ সুরক্ষার সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ক্যাম্প-১৫ ইনচার্জ মিকন তনচক্সগা, কমিউনিটি ইনেশিয়াটিভ সোসাইটি (সিআইএস) এর এক্সিকিউটিভ ডিরেক্টর মো. গোলাম মোস্তফা, প্রকল্প ইনচার্জ ডাঃ মো. নাজমুল হুসাইন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদ্যদ্রব্যাদী বিতরণকালে ক্যাম্প-১৫ ইনচার্জ মিকন তনচক্সগা ও উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধিরা এই সেন্টারে পরিচালিত কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এই মহান মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au