সারাদেশ

যে জাতি রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করতে পারে করোনা মোকাবেলা তাদের কঠিন কাজ নয় : মোস্তাফিজুর এমপি

  • 10:23 am - April 08, 2021

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:যে জাতি ৩০ লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করতে পারে,করোনা মোকাবেলা করা তাদের কঠিন কাজ নয়। আমি মনে করি প্রতিটি প্রতিষ্ঠান,সংগঠন,জনপ্রতিনিধিসহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষ যদি নিজি নিজ গন্ডির মধ্যে থেকে এগিয়ে আসে তাহলে আমরা সফল হবোই।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে কোভিট -১৯ সংক্রমণ প্রতিরোধে করণীয় শির্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
তিনি বলেন,আপনারা নিজ নিজ প্রতিষ্ঠান ও সংগঠনের প্রধানগণ তাদের নিজেদের মধ্যে মতবিনিময় করে কাজ করুন।

বাজার থেকে কেনা সার্জিক্যাল মাস্ক ব্যাবহার না করে, কাপড় দিয়ে মাস্ক তৈরী করে নিজেরাও ব্যাবহার করুন অন্যদেরও পরতে উদ্বুদ্ধ করুন। এতে একদিকে সাশ্রয় হবে,অন্যদিকে নিরাপদ থাকবেন। কারন সার্জিক্যাল মাস্ক ওয়ানটাইম এটি একদিনের বেশি পরা যায় না। এভাবে আমরা আমাদের এলাকার মানুষকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে পারবো বলে আমি মনে করি, যা সারা দেশে দৃষ্টান্ত হবে। করোনা মোকাবেলা বর্তমানে আমাদের বড় চ্যালেঞ্জ। সে জন্য তিনি সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহব্বান জানান।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মশিউর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,

মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: নিরু সামছুন্নাহার,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: হাছিনা ভূইয়া,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সমশের আলী মন্ডল,থানার অফিসার্স ইনচার্জ ওসি ফখরুল ইসলাম। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au