সারাদেশ

রাজশাহীতে কালবৈশাখী ঝড়, উপড়ে গেছে দৃষ্টিনন্দন বাতি

  • 6:48 am - April 05, 2021

জিল্লুর রহমান জয় : রাজশাহীর ওপর দিয়ে চলতি মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় বয়ে গেছে গতকাল রোববার (৪ এপ্রিল)। বিকেল ৩টা ৫০ মিনিট থেকে ঝড় শুরু হয়। দুই দফায় ঝড় বয়ে যায় সন্ধ্যা ৬টা পর্যন্ত। এসময় শহরে বৃষ্টি না হলেও রাজশাহীর বাঘা ও পুঠিয়াসহ আশপাশের উপজেলা এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। এতে আমের গুটি, বরজের পান ও ক্ষেতের ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়া মহানগরজুড়ে ধূলিঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এরমধ্যে রাজশাহীর বিলসিমলা রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা বাইপাস পর্যন্ত সড়কে লাগানো দৃষ্টিনন্দন বাতির অনেকগুলো পোলই উপড়ে গেছে। মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকার মূল সড়কের ওপর একটি বিশালাকৃতির বিলবোর্ড উল্টে পড়ে যায়।

এতে প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যায়। রাত পৌনে ৮টার দিকে ওই সড়কে আবারও যানবাহন চলাচল স্বাভাবিক হয়। রোববার (৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে হঠাৎ করেই আকাশে মেঘ জমতে শুরু করে। এরপর পৌনে ৪টার দিকে শুরু হয় ধূলিঝড়। ঝড়ের স্থায়িত্ব ছিল প্রায় দুই ঘণ্টা। শহরে বৃষ্টি না হলেও রাজশাহীর বাঘা ও পুঠিয়াসহ আশপাশের উপজেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও আমের গুটি, পান ও ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ঝড় শুরুর আগেই মহানগরীসহ আশপাশের উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত গোটা রাজশাহী শহর অন্ধকারাচ্ছন্ন ছিল।

রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রেজায়ানুল হক বলেন, ৬৫ কিলোমিটার বেগে রাজশাহীর ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। সাধারণত বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার পার হলেই তাকে কালবৈশাখী বলা হয়। তাই রাজশাহীর ওপর দিয়ে মৌসুমের প্রথম কালবৈশাখী বয়ে গেছে। আর মহানগরীতে না হলেও আশপাশের এলাকায় বৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। জানতে চাইলে রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ রহিদুল ইসলাম বলেন, এটি মৌসুমী ঝড়-বৃষ্টি। ফাল্গুন ও চৈত্র-বৈশাখ মাসে এটা স্বাভাবিক। এজন্য এই মৌসুমকে ঝড়-বৃষ্টির মৌসুমও বলা হয়। রাজশাহীর তাপমাত্রা এখন বাড়ছেই।

রোববার দুপুরে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টা ৫০ মিনিটে কালবৈশাখী শুরু হয়। কয়েক দফায় সেই ঝড় চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোছা. উম্মে ছালমা বলেন, এই ঝড়ে আমের গুটির তেমন ক্ষতি হবে না। তবে পান ও ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। খোঁজ-খবর নিয়ে পরে ক্ষতির পরিমাণ নিরুপণ করা যাবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au