প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: করোনা মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি করতে দিনাজপুরের ফুলবাড়ীতে রোববার অরাজনৈতিক সামাজিক উন্নয়ন কর্মকা-মূলক সেচ্ছাসেবি সংগঠন ‘আমরা করব জয়’ এর উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
দিনব্যাপী জনসচেতনতা সৃষ্টি করতে “আমরা করব জয়” সংগঠনের পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণস্থানে পথচারী, রিকশা-ভ্যান চালকসহ দোকানী ও ক্রেতাদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেন সংগঠনটির একদল তরুণ-তরুণী।
এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা প্লাবন শুভ, সদস্য মৌসুফ পারভেজ শুভ, প্রেমা দাস প্রিতম, মিনহাজ উদ্দিন স্বজল, আব্দুর রহিম গুলুলু, জাকিরুল ইসলাম জাকির, আমিনুল ইসলাম, রিয়া গুপ্তা, মাহফুজা রহমান, মো. হাসান, স্নেহা গুপ্তা, সেজুতি গুপ্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা প্লাবন শুভ বলেন, করোনাভাইরাস আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালি হয়ে উঠেছে। হঠাৎই করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে উঠেছে। কিন্তু জনসাধারণ সচেতন হচ্ছে না।
অনেকের মুখে মাস্ক নেই। মাইকিং করে সতর্ক করার পরেও মাস্ক পরায় অনীহা দেখা যাচ্ছে। এখন সময় নিজে সুরক্ষিত থাকা এবং অপরকে সুরক্ষিত রাখা। সকলের উচিৎ মাস্ক পরিধান করা।
আমরা নিজেরাই সচেতন না হলে আমরাই নিজেকে এবং নিজেদের পরিবারকে হুমকির মুখে ফেলবো। তাই সকলের উচিৎ সচেতন হওয়া এবং সরকারের নির্দেশনা মেনে চলা।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au