প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ধুলিপাড়া গ্রামের মোঃ তিয়াস (৮) মায়ের কষ্ট দূর করতেই জীবনের ঝুঁকি নিয়ে চালাচ্ছেন চার্জার ভ্যান।
যে বয়সে তার স্কুলের বন্ধুদের সাথে হেঁসে খেলে সময় কাটানোর কথা সেই সময়ে তার কাঁধে পড়েছে সংসারের জোয়াল। সকাল হলেই ভাড়া করা চার্জার ভ্যান নিয়ে বের হতে হয় তাঁকে। নিজের ভ্যান না থাকায় যা রোজগার হয় তার অর্ধেক টাকা ভ্যান মালিককে দিয়ে দিতে হয়।
প্রায় সাড়ে ৩ বছর আগে বাবা মোঃ ফকির আলী মারা যাবার পর অনাথ শিশুটিকে অল্প বয়সে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত রাস্তায় অন্যের অটো চার্জার ভ্যান চালাতে হয়। রোজগারের অর্ধেক টাকা ভ্যান মালিককে দিয়ে বাঁকি টাকা অভাবি মায়ের হাতে তুলে দেয়। যা আয় হয় তা দিয়েই কোনরকমে চলে তাদের সংসার।
তিয়াসের মা শিউলী বেগম বলেন, অভাবের কারনে ছোট বাচ্চাকে ভ্যান নিয়ে রাস্তায় পাঠায়। সবসময় ভয়ে ভয়ে থাকি ছোট ছেলে কখন কি হয়। কেউ যদি সাহায্য সহযোগিতা করতো তাহলে ছেলেকে ভ্যান চালাতে না পাঠিয়ে স্কুলে পাঠাতাম।
এলাকাবাসী ও ইউপি চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম জানান, মোঃ ফকির আলী মারা যাবার পর তার ৮ বছর বয়সের ছেলেটিকে জীবনের ঝঁকি নিয়ে অটোচার্জার ভ্যান চালিয়ে সংসার চালাতে হয়। এই অসহায় পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আনুরোধ জানান সকলে ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au