চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মরদানা গ্রামের বড়দাড়া ব্রীজের উপর থেকে অর্ধ লক্ষাধিক ভারতীয় সিগারেট সহ বেনজির (৪৫)কে আটক করেছে র্্যাবের আভিধানিক দল। শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় তাকে আটক করা হয়।
র্্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানান হয়, শিবগঞ্জ উপজেলার মনাকষা হাঙ্গামী গ্রামের মৃত নুরুল হকের ছেলে মোহাম্মদ বেনজির কে ৫৬ হাজার ৫শত আমদানী নিষিদ্ধ ভারতীয় সিগারেট সহ গোপন সংবাদের ভিত্তিতে র্্যাবের আভিধানিক দল গ্রেফতার করে। দীর্ঘ দিন ধরে মোঃ বেনজির বিভিন্ন ধরনের মাদক ব্যাবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।