প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়ায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল ৮ বছর পরও কার্যক্রম শুরু না হওয়ায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। এদিকে হাসপাতালের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। ময়লা আর্বজনায় ভরে গেছে হাসপাতাল চত্বর।
এলাকাবাসীরা বলেন দীর্ঘদিন ধরে হাসপাতালটি পড়ে থাকায় মাদকসেবীদের আখড়া বসে প্রতিনিয়ত। আমাদের জরুরী চিকিৎসা সেবা নিতে নাভারণ অথবা যশোরে যেতে হয়। অনেক সময় পথের মধ্যেই রোগী মারা যায়। এই হাসপাতালের কার্যক্রম চালু থাকলে আমরা জরুরী চিকিৎসা পেতাম। আশা করেছিলাম জরুরী চিকিৎসা সেবা পাবো। কিন্তু আমরা নিরাশায় আছি এই হাসপাতাল নিয়ে। হাসপাতাল থাকার পরেও চিকিৎসা সেবা নিতে যেতে হয় বহুদুরে। তাহলে আমাদের এখানে হাসপাতাল থেকে লাভ কি?
অসুস্থ রোগীদের এই হাসপাতালের সামনে দিয়ে বিভিন্ন যানবহনে করে শহরে নিয়ে যায়, এটা আমাদের জন্য দুঃখ জনক! আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাসপাতালটি দ্রুত চালু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
এলাকাবাসীরা বলেন, হাসপাতাল হয়েছে কিন্তু চালু হয়নি। এই হাসপাতাল থেকে আমরা কোন সেবা পায় না। জরুরী চিকিৎসা নিতে যেতে হয় অনেক দূরে। অনেক সময় দূরে হাসপাতাল পর্যন্ত পৌছাতে গিয়ে রোগী মারা যায়। আমরা চাই দ্রুত হাসপাতালটি চালু করা হোক। সাত আট বছর ধরে এই হাসপাতালটি বন্ধ আছে। যার কারণে মাদকসেবনকারীরা হাসপাতালে ভিতরে মাদকসেবন করে।হাসপাতালটি চালু করলে আর মাদকসেবনকারীরা আড্ডা দিতে পারবে না।
হাসপাতাল যখন হয়েছিল তখন আনন্দ উপভোগ করেছি আমার কিন্তু এখন আরও বেশি দুঃখ ভোগ করতে হচ্ছে আমাদের। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি আমরা। যতদ্রুত সম্ভব এই হাসপাতালটি চালু করে দিক।
যশোর সিভিল সার্জেন ডাঃ শেখ আবু শাহীন বলেন, শার্শার গোড়পাড়ায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালটি নির্মাণ হয়েছিল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে। আমরা পরিবার পরিকল্পনা বিভাগের কাছে হাসপাতালটি বুঝিয়ে দিয়েছি।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au