রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতাঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে সোহেল লাহারি (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাঙ্গাবালী থানা পুলিশ ।সোহেল লাহারী রাঙ্গাবালী উপজেলার কাজির হাওলা গ্রামের মোঃ নজরুল ইসলাম (মাস্টার) ছেলে। বুধবার সকালে রাঙ্গাবালী উপজেলার নতুন ব্রীজ এর উওর পাস খেকে অভিযান চালিয়ে সোহেল কে আটক করা হয় । এসময় সোহেলের শরীরে তল্লাশি করে ০৮ গ্রাম গাঁজা পাওয়া যায়।
রাঙ্গাবালী থানার সেকেন্ড অফিসার মোঃ ইউসুফ জানান, গাঁজাসহ সোহেল লাহারী নামের এক যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।