সারাদেশ

খানসামায় পূজা মন্ডপের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • 1:15 pm - March 30, 2021

লায়ন ইসলাম খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় পূজা মন্ডপের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা পূজা উদযাপন পরিষদ,সকল পূজা মন্ডপ ও হরিবাসর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভা হয়।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওসি শেখ কামাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ,

খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু,ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার,ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক অনন্ত কুমার রায়,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক সহযোগী অধ্যাপক জীতেন্দ্রনাথ রায়,জনপ্রতিনিধিগণ ও বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা পূজা মন্ডপের নিরাপত্তা বিষয়ে প্রশাসন,পুলিশ,জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকার পাশাপাশি মন্ডপ কমিটির করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও করনীয় নির্ধারণ করান্দেউল্লেখ্য, গত ২৭ মার্চ রাতে ছাতিয়ানগড় বাবুল মেম্বার পাড়া শ্মশান কালী মন্ডপ প্রতিমাসহ ও ২৮ মার্চ রাতে ছাতিয়ানগড় তল্লীতলা শশ্মান কালী মন্ডপ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এখনও অগ্নিকাণ্ডের উৎস খুঁজে পাওয়া যায় নাই।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au