স্বাস্থ্য কথা

ত্রিমাত্রিক-৩০ বিসিএস” ঢামেক এর ডাক্তার, স্বাস্থ্য কর্মীদের ও ভাইরোলজী বিভাগে “সুরক্ষা সামগ্রী” উপহার

  • 12:57 pm - May 30, 2020
ত্রিমাত্রিক-৩০ বিসিএস" ঢামেক এর ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের প্রতি শ্রদ্ধা, ভাইরোলজী বিভাগে "সুরক্ষা সামগ্রী" উপহার

ঢাকা: “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করলেনঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজী বিভাগে “সুরক্ষা সামগ্রী” উপহার

করোনা মহামারী মোকাবেলায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীগণ পেশাদারি দায়িত্ব পালনের পাশাপাশি ঝুঁকি নিয়ে বিভিন্ন মানবিক কাজ করছেন ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করছেন। নভেল করোনা ভাইরাসের সংক্রমণে সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করছেন ভাইরোলজী বিভাগের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীগণ। দেশের প্রেক্ষাপটে ভাইরোলজী বিভাগের সদস্যদের কাজের পরিবেশটাই ঝুঁকিপূর্ণ।

দেশের জনগণের স্বাস্থ্য নিরাপত্তাকে জোর দিয়ে সরকারের যুগোপযোগী দিকনির্দেশনায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীগণ অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছেন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অনবরত মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীগণ। মানবিকতার উৎকর্ষ বৃদ্ধি করছেন নানামাত্রায়। মানবিক ও সামাজিক সকল ক্ষেত্রে প্রতিটি সদস্য আজ অনন্য ভূমিকা রাখছে। জনগণের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা দিতে গিয়ে নভেল করোনা ভাইরাসে আক্রান্তের পরও মনোবল শক্ত রেখে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীগণ রোগীদের অনবরত সেবা দিয়ে যাচ্ছেন। মনোবল চাঙ্গা রাখতে নানাভাবে ডাক্তার ও স্বাস্থ্যকর্মী প্রতিটি সদস্যদের উজ্জীবিত করা হচ্ছে।

অসুস্থ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত যুগোপযোগী পদক্ষেপ নিচ্ছেন, যা সমাজে অত্যন্ত প্রশংসিত হচ্ছে। অদম্য গতিতে এগিয়ে চলা ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজী বিভাগের যেসকল বীর সদস্যগণ করোনা মহামারী মোকাবেলায় দিনরাত পরিশ্রম করছেন, তাদের মনোবল বৃদ্ধি ও সাহস যোগাতে “সুরক্ষা সামগ্রী ” উপহার দিয়েছেন।

“ত্রিমাত্রিক-৩০ বিসিএস”এর সভাপতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মো জাহাঙ্গীর আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাছির উদ্দীন ও ভাইরোলজী বিভাগের প্রধান প্রফেসর সুলতানা শাহানা বানু’র হাতে উপহার হিসেবে “সুরক্ষা সামগ্রী” তুলে দেন।

ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও উৎসাহ সৃষ্টি করতে “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” এর এ উদ্যোগের প্রশংসা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” এর সম্পাদক ৩০ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ডাক্তার মোঃ লতিফুল বারী, টিটিবি সদস্য ডাঃ মোস্তফা কামাল আরেফিন, ডাঃ গওসুল আযম, টিটিবি সদস্য ৩০ তম বিসিএস শিক্ষা ক্যাডারের রসায়নের সহকারী অধ্যাপক মোঃ আবদুল কাদের (সোহাগ) উপস্থিত ছিলেন।

দেশের এই প্রেক্ষাপটে “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” এর ৭ জন ডাক্তার ও সংগঠন, স্বাস্থ্য বিষয়ক যে কোন পরামর্শ, সহযোগিতা, উৎসাহ ও মনোবল বৃদ্ধির ব্যাপারে সর্বদা পাশে থাকবার অঙ্গীকার ব্যক্ত করেন। এতে মেডিকেল কলেজের ভাইরোলজী বিভাগের প্রধান “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” এর সুরক্ষা সামগ্রী উপহারের জন্য কৃতজ্ঞতা জানান ও কুশলাদি বিনিময় করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাছির উদ্দীন জানান, “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” এর বিভিন্ন হাসপাতালে “সুরক্ষা সামগ্রী” উপহার কার্যক্রম সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ। এছাড়াও দেশ ও মানুষের কল্যাণে কাজ করা “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” সংগঠনটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পরিচালক “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” এর সভাপতি, সম্পাদক ও উপস্থিত সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

ত্রিমাত্রিক-৩০ বিএসসি অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম জানান, দেশের এই প্রেক্ষাপটে করোনা মহামারী মোকাবেলায় সম্মুখযোদ্ধা ডাক্তার, পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মীগণ ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য কাজ করছেন। আর দেশের এই ক্রান্তিলগ্নে ভাইরোলজী বিভাগের সদস্যদের সেবা কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। ডিএমসি’র ভাইরোলজী বিভাগে “সুরক্ষা সামগ্রী” শুভেচ্ছা উপহারের ভাবনা ও উদ্যোগ সম্মানিত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আমাদের ভালোবাসা, উৎসাহ ও মনোবল বৃদ্ধির নিয়ামক মাত্র কিন্তু সম্মুখযোদ্ধাদের প্রতি আমাদের সুগভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” সবসময় পাশে থেকে সাহস যোগাতে চাই। ভাইরোলজী বিভাগে KN95 মাস্ক, হ্যান্ড গ্লোভস্, ফেস শিল্ড ও হ্যান্ড রাব উপহার করোনাযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও উৎসাহ বৃদ্ধির নিয়ামক। আমরা আমাদের এ উদ্যোগের মাধ্যমে করোনাযোদ্ধাদের প্রতি উৎসাহ অব্যাহত রাখতে চাই। দেশের এই প্রেক্ষাপটে ও করোনা মহামারী মোকাবেলায়, দেশ ও মানুষের কল্যাণে অপ্রতিরোধ্য গতিতে “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” এর সাথে ৩০তম বিসিএস শিক্ষা ক্যাডারের কিছু উদ্যমী বন্ধুদের প্লাটফর্ম ” ডায়নামিক-৩০” এবং ৩০ বিসিএস বিভিন্ন ক্যাডারের বন্ধুগণ আমাদের সাথে থেকে সাহস ও শক্তি যোগাচ্ছেন এবং জনকল্যাণে তাদের সম্পৃক্ততা আমাদেরকে বড় পরিসরে কাজ করবার উৎসাহ যোগাচ্ছে।

স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজে নিরাপদ থাকি, দেশকে নিরাপদ রাখি। সবার জন্য শুভ কামনা রইলো।

 

নতুন সময় /টিআই

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে ডিজিও-ডিসিএইচ প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ১ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিপ্লোমা ইন গাইনি এন্ড অবস্টেট্রিওলজি ও…

কলেরা নিয়ে কারসাজি!

ঢাকা: দেশে কি কলেরা আছে? এমন প্রশ্নের কোনো সহজ উত্তর দিতে পারেন না স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের দায়িত্বশীল কেউ। কলেরায় আক্রান্ত বা মৃত্যুর কোনো তথ্য…

ব্যাপক উৎসাহ উদ্দীপনা-আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়। ঢাকায় ফরটিস ডাউনটাউন রির্সোটে (১০…

মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স-সাপ্লায়ার্স এসোসিয়েশন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স এন্ড সাপ্লায়ার্স এসোসিয়েশন এর ২০২৩-২০২৫ মেয়াদের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি, ২০২৪) হোটেল…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au