প্রতিবাদ

খানসামায় নিরাপদ সড়ক ও রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

  • 2:07 pm - March 20, 2021

য়ন ইসলাম ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির! স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় নিরাপদ সড়ক ও নির্মাণাধীন রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) সকালে উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল প্রদক্ষিণ শেষে গ্রামীণ শহর পাকেরহাট শাপলা চত্বরে মানববন্ধন হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য এর সভাপতি আব্দুর রহমান লিটনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন সড়ক দূর্ঘটনায় নিহত নাসিমের বড় ভাই নবাব হোসেন, শিক্ষক ইমরান চৌধুরী, আব্দুর রহমান রাজু, মানিক রায়, রুবেল, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন রক্তবিন্দু’র সভাপতি ও খানসামা উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এস এম রকি, মানুষ মানুষের জন্য এর সোহাগ ইসলাম, রক্তবিন্দু’র জে আর জামান, মানব কল্যাণ সেবা সংঘের রক্তের জাহাঙ্গীর, We Work For The Helpless এর সাধারণ সম্পাদক শাকিল ইসলাম, রক্তের বন্ধনের বিজয় শংকর রায়, নাসিম সমাজকল্যাণ ফাউন্ডেশনের খায়রুল, সাধারণ শিক্ষার্থী মুবতাসিম ফুয়াদ।

স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্যের সভাপতি আব্দুর রহমান লিটন তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং প্রশাসন ও পুলিশকে কার্যকরী ভূমিকা রাখতে জোর দাবি জানান।

কয়েকদফা দাবি পেশ করে স্মারকলিপি প্রদান ও লিফলেট বিতরণসহ ৩দিন ব্যাপী কর্মসূচী ঘোষণা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

সিংড়ায় ভুয়া কাগজ দেখিয়ে পুকুর কোশিয়ার করার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন

রাজু আহমেদ, নাটোরঃ নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের বড় দীঘি ভুয়া কাগজ দেখিয়ে কোশিয়ার করার প্রতিবাদে মানববন্ধন করেছে শত শত মৎসজীবি পরিবার। মঙ্গলবার দুপুরে ডাহিয়া মৎস্যজীবি…

মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নড়াগাতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে মহানবী হযরত মুহাম্মদ (স:) এবং হযরত আয়েশা সিদ্দীকা (রা:) কে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে…

মহানবী (সঃ)কে কুটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে ধর্মপ্রান মুসল্লিদের মানববন্ধন

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে কুটুক্তি ও অবমাননার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন করেছেন ধর্মপ্রান মুসল্লিগণ। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au