প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সাকিব হাসান চৌধুরী সাম্য, গাইবান্ধা জেলা প্রতিনিধি : “দেখাবে গাইবান্ধা, দেখবে দেশ, রেকর্ড গড়বে বাংলাদেশ ‘ এই স্লোগানে আলপনা উৎসবে মেতে উঠেছে বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষকে স্মরণীয় করে গিনিস বুকে নাম লেখাতে গাইবান্ধায় একটানা ২৪ ঘন্টায় ১০ কিলোমিটারব্যাপী সড়কে বিশ্বের দীর্ঘতম আলপনা অংকন শুরু
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষকে স্মরণীয় করে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে বৃহস্পতিবার গাইবান্ধা-সাঘাটা-ফুলছড়ি সড়কের ১০ কিলোমিটার জুড়ে ‘বিশ্বের দীর্ঘতম আলপনা উৎসব’ শুরু করা হয়েছে।
জেলা শহরের পুলিশ লাইনের সম্মুখ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ পড়ুয়া গাইবান্ধার শিড়্গার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) এর শিল্পীরা দুপুর সাড়ে ১২টা থেকে আলপনা অংকন শুরু করেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টা পর্যনত্ম সাঘাটা উপজেলার ভাঙ্গামোড়ের এই ১০ কিলোমিটার সড়কে একটানা ২৪ ঘন্টা আলপনা অংকন সম্পন্ন করবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২৪ ঘন্টায় ১০ কিলোমিটার সড়কে আলপনা আঁকা সম্পন্ন করে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের দীর্ঘতম অংকিত সড়ক আলপনা হিসেবে স্বীকৃতি পেতে ওই সংগঠনের শিক্ষার্থী শিল্পীরা এই দুরম্নহ উদ্যোগ নেয়।
এব্যাপারে উদ্যোক্তা সংগঠনের সভাপতি হুসেইন মো. জীম, সাধারণ সম্পাদক একে প্রামানিক পার্থ, নির্বাহী সভাপতি ডা: তন্ময় নন্দী, প্রধান সমন্বয়ক চন্দ্র শেখর চৌহান জানান, স্বাধীনতার সুবর্ণ জয়নত্মী এবং মুজিববর্ষকে সারা বিশ্বে স্মরণীয় করে রাখতেই দীর্ঘ ১০ কিলোমিটার সড়ক জুড়ে এই বর্ণিল নান্দনিক আলপনা অংকনের পরিকল্পনা বাসত্মবায়ন করা হচ্ছে।
তারা আশাবাদী নির্ধারিত ২৪ ঘন্টার মধ্যেই আলপনা অংকন সম্পন্ন করে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে গাইবান্ধা জেলার নামটি সংযুক্ত করতে সড়্গম হবে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au