সারাদেশ

রাজশাহীতে শ্রদ্ধা-ভালোবাসায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

  • 4:37 am - March 18, 2021

জিল্লুর রহমান জয়, রাজশাহী: রাজশাহীতে শ্রদ্ধা ও ভালোবাসায় চলছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন। বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপন করছে রাজশাহী সিটি করপোরেশন, বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন।

এছাড়া রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন সকাল থেকে দিনভর ব্যাপক কর্মসূচি পালন করছে। জন্মশতবার্ষিকীর সব আয়োজনেই যোগ হয়েছে ভিন্নমাত্রা।
বুধবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। এর পরপরই রাজশাহীর সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনগুলোয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর ও রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল। এরপর বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল বাতেন। এ সময় রাজশাহীর অতিরিক্ত ডিআইজি মুজাহিদুল ইসলাম, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

সকাল সাড়ে ৯টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জন্মদিনের কেক কাটা হয়। এর পর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে, বুধবার সকাল থেকে রাজশাহী শহরের গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক ও ডকুমেন্টরি এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হচ্ছে।

বাদ যোহর মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসমূহে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিশেষ প্রার্থনা করা হয়।

এছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। শিল্পকলা একাডেমি ছাড়াও বিভিন্নস্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দেয়ালিকার মাধ্যমে শিশু ভাবনা প্রকাশের ব্যবস্থা গ্রহণ করেছে স্ব-স্ব প্রতিষ্ঠান।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা, সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ভবনসমূহে সৌন্দর্যবর্ধন, আলোকসজ্জাকরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে। সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমিতে জাতির পিতার জীবন ও কর্ম নির্ভর নাটক ‘বাতিঘর’ মঞ্চায়ন করা হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, কেন্দ্রীয় কারাগার, শিশু পরিবার, শিশু সদন, শিশু বিকাশ কেন্দ্র, ছোটমনি নিবাস ও সব এতিমখানায় এতিম এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে মিষ্টান্ন বিতরণ ও উন্নত মানের খাবার পরিবেশন করা হচ্ছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au