সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর করার আশ্বাস রেলমন্ত্রীর

  • 1:40 pm - March 12, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপন সহ এলাকাবাসীর করা বিভিন্ন দাবী পূরণের আশ্বাস দেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। তিনি শুক্রবার বিকেলে রহনপুর রেলস্টেশন পরিদর্শনে এসে উপস্থিত জনতার সামনে এ কথা বলেন। তিনি বলেন বর্তমান শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। সারাদেশে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। রহনপুর একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন।

সেহেতু বর্তমানে চালুকৃত বাংলাদেশ –ভারত-নেপাল-ভুটান বাণিজ্যরুট অবিলম্বে রহনপুর দিয়ে চালু হবে। রহনপুর থেকে করোনাকালীন বন্ধ হওয়া সকল ট্রেন রমজানের আগেই চালু করা হবে। এছাড়া এঅঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল আম পরিবহণের জন্য শীঘ্রই ম্যাঙ্গো ট্রেনও চালু করা হবে। এছাড়া অন্যান্য ফসল ও শাকসবজী পরিবহনের জন্য প্রত্যেক ট্রেনের সাথে অতিরিক্ত বগি সংযোজন করা হবে যাতে কৃষকরা অতি অল্পখরচে পণ্য পরিবহণ করতে পারেন।

এসময় উপস্থিত ছিলেন ডা. শামিলউদ্দিন আহমেদ শিমুল এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, সিনিয়র সহসভাপতি সাবেক এমপি জিয়াউর রহমান, সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজা, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন,

জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম, ছাত্রলীগ জেলা ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মৌসুমী আকতার স্মৃতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, মহাপরিচালক সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au