ঢাকা: আশুলিয়া থানা পুলিশের বিশেষ এক অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, গ্রেপ্তারকৃতরা অত্র এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী।
গতকাল থানা-পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে বাইপাইল বাস স্ট্যান্ড, ওভার ব্রিজের নিচে, বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে বিশেষ এক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আমিরুল (৩২), মোঃ জাহাঙ্গীর শিকদার ওরফে ডিলার জাহাঙ্গীর,মোঃ সোহেল রানা।
পুলিশী তথ্য মতে জানা যায়, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৫০ টি ইয়াবা ট্যাবলেট ও ৬২.৩ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।
আশুলিয়া থানা পুলিশের চৌকস অফিসার এসআই হারুন এর নেতৃত্বে এক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসআই হারুনের সঙ্গে এ অভিযানে অংশগ্রহণ করেন আশুলিয়া থানার, এসআই আসওয়াদুর রহমান, এএসআই ওয়াজেদ আলী ও থানা পুলিশের সংশ্লিষ্ট ফোর্স।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার এসআই হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এই অপরাধী চক্র টি বেশ অনেকদিন ধরে আশুলিয়া এলাকার বিভিন্ন জায়গায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ও আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) স্যারের নির্দেশে থানা পুলিশের সংশ্লিষ্ট ফোর্সের সহযোগিতায় বিশেষ এক অভিযানের ভিত্তিতে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি বলেন, এ অভিযানের সময় অপরাধী চক্রের ৫ সদস্য ছিল। আমরা ৩ জনকে গ্রেপ্তার করতে পেরেছি, বাকি দুইজন কৌশলে পালিয়ে গিয়েছে।
তিনি বলেন, তবে পালিয়ে যাওয়া দুইজনকে আইনের আওতায় আনার জন্য জোরালো চেষ্টা করা হচ্ছে। আশা করি খুব কম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।