অর্থনীতি

ঈদের ছুটিতেও চট্টগ্রাম বন্দরের অধিকাংশ কার্যক্রম চালু

  • 8:07 am - May 28, 2020
ঈদের ছুটিতেও চট্টগ্রাম বন্দরের অধিকাংশ কার্যক্রম চালু

চট্টগ্রাম: দেশের অর্থনীতি সচল রাখতে ঈদের ছুটিতেও স্বাভাবিক থাকবে চট্টগ্রাম বন্দরের ডেলিভারি কার্যক্রম। ঈদের আগে ও পরে কনটেইনার স্থানান্তর, সংরক্ষণ, ডেলিভারি, কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংসহ সব কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য স্টেক হোল্ডারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে বন্দরের পরিচালক (পরিবহন)।

চট্টগ্রাম বন্দরের পরিবহন বিভাগ তথ্য মতে, ঈদের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (৮ ঘণ্টা) ডেলিভারিসহ স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনগুলোতেও ২৪ ঘণ্টা ৭ দিন অপারেশনাল ও ডেলিভারি কার্যক্রম সচল থাকবে। ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিস্ট প্রতিষ্ঠান সমূহ ব্যাংক, কাস্টম হাউস, অফডক, শিপিং এজেন্ট ও সিঅ্যান্ডএফ এজেন্টসহ সবাইকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর।

বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম জানান, করোনা ভাইরাস বিস্তার রোধে চলমান সাধারণ ছুটিতে নানা প্রতিকূলতায়ও পুরোপুরি সচল চট্টগ্রাম বন্দর। কাজ চলছে রাতে-দিনে। ২৬ মার্চ থেকে ২০ মে পর্যন্ত ৫৬ দিনে চট্টগ্রাম বন্দরে ৩ লাখ ১৯ হাজার টিইউস কন্টেইনার এবং ১ কোটি ৩৭ লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং হয়েছে। করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যেও বন্দরের কর্মকর্তা-কর্মচারি, টার্মিনাল অপারেটর ও বার্থ অপারেটর এবং শিপহ্যান্ডলিং অপারেটরদের কর্মচারি এবং শ্রমিকরা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত রেখে কাজ অব্যাহত রেখেছেন। নৌ প্রতিমন্ত্রী, নৌ সচিব এবং চেয়ারম্যানসহ বন্দর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও নজরদারির ফলে বন্দর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে।

বন্দরের তথ্য মতে, ২৬ মার্চ থেকে ২০ মে পর্যন্ত ৩ লাখ ১৯ হাজার ৬৭ টিইউস কনটেইনার, ১ কোটি ৩৭ লাখ ২৮ হাজার ৬৪২ মেট্রিক টন সাধারণ পণ্য হ্যান্ডলিং হয়েছে। এ সময়ে ৮৭ হাজার ৩৯৭ মেট্রিক টন পেঁয়াজ, ৮ হাজার ২৭৫ মেট্রিক টন আদা এবং ৬ হাজার ৬৫০ মেট্রিক টন রসুন খালাস হয়েছে। খাদ্যদ্রব্য হ্যান্ডলিং হয়েছে ২২ লাখ ৯৮ হাজার ৪২৪ মেট্রিক টন। রমজান উপলক্ষে আমদানি হওয়া ৮৬ হাজার ৯১২ মেট্রিক টন ভোজ্যতেল, চিনি ,ছোলা, ডাল, খেজুর ইত্যাদি হ্যান্ডলিং হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, দেশের অর্থনীতি সচল রাখতে ঈদের ছুটিতে কনটেইনার ডেলিভারি স্বাভাবিক রাখতে স্টেক হোল্ডারদের চিঠি দেওয়া হয়েছে আগাম প্রস্তুতি নিয়ে রাখার জন্য। বিজিএমইএর আওতাধীন পোশাক শিল্পকারখানাসহ অন্যান্য সব কারখানা ও আমদানিকারকের ওয়্যার হাউস খোলা রেখে স্বাভাবিক সময়ের মতো ডেলিভারি নেওয়ার জন্য বলা হয়েছে। ২৪ ঘণ্টা, ৭ দিন অপারেশনাল কার্যক্রম চালু থাকবে।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au