প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
রাকিবুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি : এক ঝাক তরুনদের অংশগ্রহনে গড়ে ওঠা “পাশে দাড়াও” স্বেচ্ছাসেবী সংগঠনের ১ম বর্ষপুর্তি ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল চিরিরবন্দর উপজেলা সাব রেজিষ্ট্রার প্রাঙ্গনে আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা ।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আয়ুবর রহমান শাহ,সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা আজমল হক ,চিরিরবন্দর থানা ওসি সুব্রত কুমার,
সংগঠনের আহ্বায়ক মাহফুজুল ইসলাম আসাদ সহ সহ আরো অনেকে ।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দকা বলেন প্রতিষ্ঠালঘ্ন থেকেই সেবামুলক কর্মকান্ডের কারনে “পাশে দাড়াও” সংগঠনটি স্থানীয়ভাবে সুনাম ও পরিচিতি অর্জন করেছে ।করোনা শুরুর কঠিন সময় গুলোতেও করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি পুষ্টিকর খাবার পৌছে দেয়া, কোয়ারেন্টাইন নিশ্চিত, সচেতনতা মুলক প্রচারনাসহ মানুষের প্রয়োজনে পাশে দাড়িয়ে উজ্জল দৃষ্টান্ত অর্জন করেছে সংগঠনের সদস্যরা ।
সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি ।সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবকমুলক কর্মকান্ডগুলো যেকোন দুর্যোগ ও প্রতিকুল অবস্থা থেকে মুক্তি দিতে ব্যাপক ভুমিকা রাখবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au