সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে দু কোটি কাটার হেরোইনসহ আবুল কালাম আজাদ নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৫। তিনি সদর উপজেলার বড় ইন্দারা মোড় এলাকার ইসলামপুরের মৃত আব্দুল তফুর মিস্ত্রির ছেলে। র্যাবের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ নিশ্চিত করা হয়।
প্রেসনোট থেকে জানা যায়; সোমবার (১ মার্চ) বেলা আড়াই টায় মহারাজপুর এলাকার চৌধুরীটলা গ্রাম থেকে হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ভবু দফাদারের কাঠ ফাড়া থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ গামি একটি ইজি বাইক থেকে ১কেজি ৯শ ১০ গ্রাম হেরোইন গ্রেফতার করার সময় ইজি বাইক টিও জব্দ করা হয়।